খবর লাইভ : ফের রাজ্যের বিরুদ্ধে সরব রাজ্যপাল। এবার পাশে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। সোমবার আবারও ভোট পরবর্তী হিংসা ছাড়াও দলত্যাগ বিরোধী আইন প্রসঙ্গে হুঁশিয়ারি দেন জগদীপ ধনকর। তিনি বলেন, বাকি রাজ্যের মতো এরাজ্যেও দলত্যাগ বিরোধী আইন বলবৎ রয়েছে। একই সঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে ফের একবার রাজ্যের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে […]
Day: June 14, 2021
‘জম্মু কাশ্মীরের মতো মুখ বন্ধ করে রাখতে হবে?’ বাংলাকে ভাগ করতে দেব না, গর্জন মমতার
খবর লাইভ : বিধানসভা ভোটে গো-হারার পরেই রাজ্যের তৃণমূল সরকারকে কীভাবে বিপাকে ফেলা যায় তার ছক কষে চলেছেন বিজেপি নেতাদের একাংশ। তাতে সর্বশেষ সংযোজন হল, উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার দাবি। বিজেপি নেতাদের সেই নতুন করে ‘বঙ্গভঙ্গের’ ছকের বিরুদ্ধে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে ভার্চুয়ালি সাংবাদিক সম্মেলনে হুঙ্কার ছাড়লেন, ‘কিছুতেই বাংলাকে ভাগ করতে দেব […]
বাস-লোকাল ট্রেন-মেট্রো বন্ধই থাকছে, বাজার খোলার সময়সীমা বাড়ল!বঙ্গে ১ জুলাই পর্যন্ত বহাল কড়া বিধিনিষেধ
খবর লাইভ : প্রাণঘাতী করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ের পথে রাজ্য কয়েক কদম এগিয়ে গেলেও কড়া বিধিনিষেধ প্রত্যাহার করল না রাজ্য সরকার। বরং পূর্ণ জয় পেতে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দিয়ে আগামী ১ জুলাই পর্যন্ত রাজ্যে কড়া বিধিনিষেধ বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার নবান্নে প্রশাসনের শীর্ষ আধিকারিক ও কোভিড ম্যানেজমেন্ট টাস্ক ফোর্সের বৈঠকের পরে […]
বাংলার পাশাপাশি ত্রিপুরাতেও বিজেপিতে ভাঙন ধরানোর লক্ষ্যে ঝাঁপাচ্ছেন মুকুল
খবর লাইভ : কথায় বলে রাজনীতি সম্ভাবনাময় শিল্প। আর সেই সম্ভাবনাময় শিল্পের অন্যতম তুখোড় শিল্পী মুকুল রায়। বিজেপিতে গিয়ে যে ‘অসম্মান আর অবজ্ঞা মিলেছে’ সুদে-আসলে তার জবাব পদ্ম শিবিরের নেতাদের ফিরিয়ে দিতে চান। আর ইতিমধ্যেই গোপনে নিজের কাজ শুরু করে দিয়েছেন তিনি। সূত্রের খবর, শুধু পশ্চিমবঙ্গেই নয়, ত্রিপুরাতেও বিজেপিতে ভাঙন ধরানোর পরিকল্পনা নিয়েছেন তিনি। গেরুয়া […]
চিনের বিরোধিতা জি সেভেন দেশগুলির
খবর লাইভ : জি সেভেন বৈঠকে চিনের বিরুদ্ধে সরব সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিটি দেশ। বিশ্বের বৃহৎ গণতন্ত্রগুলির কাছে বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে ড্রাগনরা। চিনের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। আমেরিকা, ব্রিটেন, কানাডা, জার্মানি, ইতালি, ফ্রান্স, জাপান সব দেশই এমন কথা বলছে। বিশ্বের অনুন্নত দেশগুলোকে আর্থিক সাহায্যের নামে তাদের ওপর আধিপত্য স্থাপনের চেষ্টা করছে চিন। আধুনিক বিশ্বে নয়া […]
ইজরায়েলের প্রধানমন্ত্রীর কুর্সি হারালেন নেতানিয়াহু
খবর লাইভ : শেষ রক্ষা হল না। দীর্ঘ এক যুগ বাদে ইজরায়েলের প্রধানমন্ত্রীর কুর্সি হারালেন বেঞ্জামিন নেতানিয়াহু। রবিবার ইজরায়েলের সংসদ নেসেটে নেতানিয়াহুর পক্ষে ৫৯টি ভোট পড়ে। আর নতুন জোট সরকার গড়ার পক্ষে ভোট পড়েছে ৬০টি। নেতানিয়াহু ক্ষমতাচ্যূত হওয়ার পরে ইজরায়েলের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নাফতালি বেনেত। নেতানিয়াহুর ক্ষমতাচ্যূত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পরেই জয়ের […]
ভাঙা হবে পোস্তা উড়ালপুল, আজ মধ্যরাত থেকে যাতায়াতের রুট বদল
খবর লাইভ : মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পোস্তা উড়ালপুল ভাঙার কাজ। সেই কারণে স্ট্র্যান্ড রোডের একটি অংশ আজ রাত ১১টা থেকে ১৫ আগস্ট ভোর ৫টা পর্যন্ত বন্ধ রাখা হবে। লালবাজার সূত্রে এমনই খবর। ২০১৬ সালের ৩১ মার্চ বিধানসভা ভোটের আগে ভেঙে পড়েছিল বড়বাজার এলাকার নির্মীয়মাণ সেতুটি। মারা গিয়েছিলেন ২৮ জন সাধারণ মানুষ। তারপর থেকে একইভাবে […]
সংক্রমণে স্বস্তি, চিন্তা বাড়াচ্ছে মৃত্যুর হার
খবর লাইভ : স্বস্তি দিল করোনা আক্রান্তের দৈনিক সংখ্যা। দৈনিক করোনা সংক্রমণের গ্রাফ ক্রমশ উর্দ্ধমুখী হওয়া কমে গিয়েছে গত কিছুদিন থেকেই। করোনার দ্বিতীয় ঢেউ চিন্তা বাড়িয়েছিল দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞদের। কার্যত করোনার এই দ্বিতীয় ঢেউ দেশের স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে দেওয়ার দিকেই এগোচ্ছিল। কিন্তু তা আপাতত পুরোপুরি নিয়ন্ত্রণে বলাই যায়। গত আড়াই মাস পর সংক্রমণ ১ লাখের […]
নিপার মতোই করোনার বাহক বাদুড়! দাবি চিনা গবেষকদের
খবর লাইভ : বাদুড়ের দেহে বেশ কয়েকটি নতুন ধরনের করোনা ভাইরাসের সন্ধান পেলেন চিনের গবেষকরা। বিজ্ঞানীরা জানিয়েছেন, নতুন গোত্রের এই ভাইরাসই প্রমাণ করে দিচ্ছে কত ধরনের করোনা ভাইরাসের বাহক বাদুড়। তাদের মধ্যে বেশ কিছু মানবদেহে সংক্রমণ ঘটায়। দক্ষিণ-পশ্চিম চিনে বাদুড়ের দেহ থেকে এই ভাইরাস খুঁজে পেয়েছেন তাঁরা। স্যানডং বিশ্ববিদ্যালয়ের চিনা গবেষকরা জানিয়েছেন, বেশ কিছু প্রজাতির […]
ইতিহাস গড়লেন জকোভিচ! চিচিপাসকে হারিয়ে প্যারিসের রাজা জোকার
খবর লাইভ : একেই বলে ওস্তাদের মার শেষ রাতে! কিংবা বলা যায়, এভাবেও ফিরে আসা যায়! প্রথম দুই সেট খুইয়ে স্বপ্নভঙ্গের দোরগোড়া থেকে নাটকীয় প্রত্যাবর্তন নোভাক জকোভিচের। রোলাঁ গারোর লাল কোর্টে উড়ল সার্বিয়ান তারকার বিজয় পতাকা। ফরাসি ওপেনের ফাইনালে স্টেফানোস চিচিপাসকে ৬-৭ (৬-৮), ২-৬, ৬-৩, ৬-৩, ৬-৪ সেটে হারিয়ে সেরার মুকুট পরলেন জকোভিচ। তাঁর ঝুলিতে […]










