খবর লাইভ : এতদিন কোভিডের টিকা নিলেই তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সহ সার্টিফিকেট পেতেন আমজনতা। এবার হুবহু সেই পথেই হাঁটতে চলেছে রাজ্য স্বাস্থ্য দফতরও। সূত্রের খবর, রাজ্য সরকারের পক্ষ থেকে যে টিকা কেনা হচ্ছে, তা যখন রাজ্যবাসীকে দেওয়া হবে তখন তাঁদের হাতে তুলে দেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি-সহ কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট। মুখ্যমন্ত্রীর ছবি-সহ […]
Day: June 4, 2021
তৃণমূল নেত্রীর বিরোধী মুখ হওয়া রুখতে সর্বশক্তি নিয়ে ঝাঁপাচ্ছে বিজেপি
খবর লাইভ : ‘সোনার বাংলা’ গড়ার স্বপ্ন ফেরি করেও বঙ্গবাসীর মন জয় করা যায়নি। উল্টে গোটা দেশেই মোদি বিরোধী প্রধান মুখ হয়ে উঠেছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো। টুইটারেও ‘দিদিকে প্রধানমন্ত্রী চাই’ বলে ঝড় উঠেছে। আর তাতেই প্রমাদ গুনছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডারা। আগামী লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে […]
ঋণের জ্বালায় স্ত্রী, পুত্রকে খুন করে ‘আত্মঘাতী’ সোদপুরে ব্যবসায়ী
খবর লাইভ : বিগত দু’ তিনদিন ধরে পরিবারের সদস্যদের দেখা পাননি প্রতিবেশীরা। এরপরই বাড়ি থেকে হঠাৎই দুর্গন্ধ বের হতে থাকে। স্থানীয় বাসিন্দারাই পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে বাড়ির দরজা ভেঙে গৃহকর্তার ঝুলন্ত দেহ এবং স্ত্রী ও পুত্রের দেহ উদ্ধার করে। উদ্ধার হয় একটি সুইসাইড নোটও। স্থানীয়দের অনুমান, দেনার দায়ে আত্মঘাতী হয়েছেন পরিবারের তিনজনই। সোদপুর স্টেশন […]
এখনই ফেরত নয়, জুলাই পর্যন্ত ডমিনিকাতেই থাকতে হবে চোকসিকে
খবর লাইভ : হিরে ব্যবসায়ী মেহুল চোকসিকে এখনই ভারতে ফেরত পাঠানো সম্ভব নয়। তাঁর মামলা আপাতত স্থগিত ডমিনিকার হাইকোর্টে। তাই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে খালি হাতেই ফিরতে হল ভারতের তদন্তকারী অফিসারদের। শুক্রবারই তাঁরা দেশে ফিরে আসেন। ৮ মে ভারতীয় অফিসাররা ডমিনিকায় গিয়েছিলেন। উদ্দেশ্য ছিল, চোকসিকে দেশে ফিরিয়ে আনা। কিন্তু শেষ পর্যন্ত খালি হাতেই ফিরতে হয় তাঁদের। […]
ভারতকে ভ্যাকসিন সহায়তার আশ্বাস আমেরিকার
খবর লাইভ : কোভিড পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ মোদি সরকার৷ এমন আলোচনায় চলছে চারিদিকে৷ এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সন্ধ্যায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ফোন অক্সিজেন জোগাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকারকে৷ টেলিফোনে বেশ খানিকক্ষণ কথা হয় কমলা হ্যারিস ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে। ভারতকে প্রতিষেধক সরবরাহ করে সহায়তার হাত বাড়িয়ে দেবে বিশ্বের শক্তিধর দেশটি, এমন দাবি করা হয়েছে৷ […]
‘রায় ও ব্যানার্জি পরিবারের মধ্যে কী সম্পর্ক তৈরি হচ্ছে, তা আমার জানা নেই’! মুকুল প্রসঙ্গে বিস্ফোরক অর্জুন
খবর লাইভ : করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে একমো সাপোর্টে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়। তাঁকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখতে যাওয়ার পর থেকেই শুরু হয়েছে হাজার বিতর্ক। হাসপাতলে অভিষেকের যাওয়া তারপর মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের মুখে তাঁর প্রশংসা বিজেপি যে ভাল চোখে দেখছে না, এদিন তা কার্যত স্পষ্ট করে দিলেন বিজেপি […]
উত্তপ্ত ভাটপাড়া! বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে এলোপাথারি গুলি
খবর লাইভ : আবারও গুলি চলল ব্যারাকপুর শিল্পাঞ্চলের ভাটপাড়ায়। অভিযোগ, বৃহস্পতিবার রাতে বিজেপির এক নেতার বাড়ি লক্ষ্য করে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। অল্পের জন্য ওই বিজেপি নেতা ও তাঁর পরিবার রক্ষা পেলেও আতঙ্ক পিছু ছাড়ছে না ভাটপাড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। বিজেপির অল ইন্ডিয়া মজদুর ইউনিয়নের রাজ্য সহ-সভাপতি লালুবাবু প্রসাদ। ওই বিজেপি নেতা জানান, […]
শাহি-মন্ত্রকের ‘শো-কজের’ জবাব দিলেন আলাপন
খবর লাইভ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা কলাইকুণ্ডার পর্যালোচনা বৈঠকে গরহাজির থাকা নিয়ে অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রকের শো-কজের জবাব দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকালেই তিনি দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রকের বিপর্যয় মোকাবিলা বিভাগের কাছে নিজের অবস্থান ব্যাখ্যা করে চিঠি পাঠিয়েছেন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, চিঠিতে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব ২৮ মে কলাইকুণ্ডার ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে ধরে […]
কোভিড চিত্রে স্বস্তি! কমছে সংক্রমণ ও মৃত্যুর হার
খবর লাইভ : ক্রমশ কমছে সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩২ হাজার ৩৬৪ জন। এই নিয়ে টানা সাতদিন দুই লক্ষের নীচেই থাকল সংক্রমিতের সংখ্যা। অন্যদিকে টানা ৪৫ দিন ধরে ২ হাজারের উপরে প্রতিদিন মৃত্যু হচ্ছে। শুক্রবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্যেও তার অন্যথা হল না। গত […]
রাজধানীতে কাজে গিয়ে বেধড়ক মারে মৃত্যু বাঙালি যুবকের
খবর লাইভ : এবার দিল্লিতে মৃত্যু বাঙালি যুবকের। পরিবারের দাবি, বেধড়ক মারধর করা হয়েছিল তাঁকে। ইলেকট্রিক শকও দেওয়া হয় ওই যুবককে। কিন্তু কী কারণে? তা এখনও বুঝে উঠতে পারছে না দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার রাক্ষসখালি গ্রামের প্রবাসী পরিবারটির অন্য সদস্যরা। মৃতের নাম অসিত দাস। বাবা-মা, স্ত্রী ও সন্তানকে নিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে সাড়ে সাত কিলোমিটার […]










