State

কর্মীদের বিপদে ফেলে বেপাত্তা নেতারা, ফের তথাগতর টুইট বোমা 0 (0)

খবর লাইভ : বিধানসভা ভোটে ‘মুখ থুবড়ে পড়ার’ পরে বঙ্গ বিজেপির অন্দরে যে মুষলযুদ্ধ শুরু হয়েছে, তা থামার নাম গন্ধই নেই। বিধানসভা ভোটে ভরাডুবির পরেই রাজ্য বিজেপির শীর্ষ চার নেতা কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ, অরবিন্দ মেনন ও দিলীপ ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়। তাঁর সেই বিস্ফোরক অভিযোগে যথেষ্টই অস্বস্তিতে পড়তে […]

State

যশ পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণে পূর্ব মেদিনীপুরে অভিষেক 0 (0)

খবর লাইভ : ঘূর্ণিঝড় যশ পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পূর্ব মেদিনীপুরে গেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কপ্টারে পৌঁছন সেখানে, ঘুরে দেখলেন উপকূলবর্তী অঞ্চলগুলো। ওই অঞ্চলগুলোয় ঘূর্ণিঝড় যশের ফলে কী ক্ষতি হয়েছে, তা ঘুরে দেখলেন তিনি। রাজ্যের মৎস্যমন্ত্রী ও স্থানীয় রামনগরের বিধায়ক অখিল গিরিকে সঙ্গে ঘুরে দেখেন তিনি। যশের রেসকিউ সেন্টারে স্থানীয় দুর্গতদের সঙ্গে কথাও বলেন। […]

National

একবার টেট পাশ করলেই বৈধতা থাকবে আজীবন, নয়া ঘোষণা শিক্ষামন্ত্রকের 0 (0)

খবর লাইভ : একবার টেট পাশ করলেই বৈধতা থাকবে আজীবন। এমনই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। এতদিন কেউ টেট পাশ করলে তার বৈধতা থাকত সাত বছর। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক টেটের ক্ষেত্রে এবার নয়া নির্দেশিকা ঘোষণা করেছেন। একটি টুইট করে এদিন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পোখরিয়াল জানান, টেট উত্তীর্ণদের বৈধতা আগে সাত বছর ছিল। এবার থেকে সারাজীবনের […]

State

১ লক্ষ ১০ হাজার টাকার চাকরি পেলেন অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী 0 (0)

খবর লাইভ : বাংলার পর্যটনকে এবার আরও সমৃদ্ধ করে তুলতে এবার এক দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিল রাজ্য পর্যটন উন্নয়ন নিগম। প্রয়াত সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অদিতি বন্দ্যোপাধ্যায়কে পরামর্শদাতা হিসাবে নিয়োগ করল পর্যটন উন্নয়ন নিগম। পর্যটন শিল্পের তকমা আগেই পেয়েছে। কেননা সেখানে কয়েক হাজার মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে যুক্ত থাকেন। দিন যতই এগোচ্ছে এই শিল্পকে ঘিরে […]

State

আত্মশাসনের মধ্যেই কাল থেকে ৩ ঘণ্টার জন্য খুলছে হোটেল-রেস্তোরাঁ 0 (0)

খবর লাইভ : রাজ্যে কার্যত লকডাউনে বড়সড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন বণিকসভার বৈঠকে নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী জানান, ‘রাজ্যে করোনা রুখতে বিঁধি নিষেধের মাঝেই রেস্তোরাঁ ও হোটেলে ছাড় দেওয়া হচ্ছে। কারণ লকডাউনে ওদের অবস্থা সবচেয়ে খারাপ হয়েছে। তাই আগামিকাল থেকে বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত খোলা থাকবে হোটেল- রেস্তোরাঁ। তবে সমস্ত কর্মীদের টিকার ব্যবস্থা […]

State

অনুব্রতর গড়ে পাঁচটিতে পিছিয়ে শাসকদল, আশার কিরণ দেখছে বিজেপি 0 (0)

খবর লাইভ : একুশের যুদ্ধ মিটে গিয়েছে। সেই ভোটযুদ্ধ মিটতেই এবার রাজ্যের ৬টি বিধানসভা আসনে উপনির্বাচন হতে চলেছে। আর বাকি আছে রাজ্যের শতাধিক পুরসভায় নির্বাচন। যদিও এখনও পর্যন্ত পরিষ্কার নয়, কোথায় কখন নির্বাচন হবে। কোনও নির্বাচনেরই দিনক্ষণ ঘোষণা হয়নি। তবে মনে করা হচ্ছে পুজোর আগেই তা অনুষ্ঠিত হতে পারে। মানে হাতে আর মাত্র ২-৩ মাস […]

International

জামিনের আবেদন খারিজ ‘হীরক রাজা’-র 0 (0)

খবর লাইভ : ডোমিনিকায় অবৈধভাবে প্রবেশের মামলায় মেহুল চোকসির জামিনের আবেদন খারিজ করল আদালত। গত সপ্তাহে বার্মুডার অ্যান্টিগুয়া থেকে পালিয়ে ডোমিনিকা যান হিরে ব্যবসায়ী। সেখানেই নৌকা করে কিউবা পালানোর ছক ছিল এই প্রতারকের। কিন্তু ডোমিনিকা পুলিশের হাতে গ্রেফতার হন পিএনবি কাণ্ডের মূল মাথা চোকসি। তারপরেই তাঁকে সেদেশের জেলে বন্দি করে বেধড়ক মারধর করা হয় বলে […]

State

মুখ্যসচিব কখনও মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মী হতে পারেন না, আলাপন ইস্যুতে আরও কড়া কেন্দ্র 0 (0)

খবর লাইভ : আলাপন বন্দ্যোপাধ্যায় এর চ্যাপ্টার ক্লোজড। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এহেন মন্তব্য করলেও, কেন্দ্র ওই ইস্যু থেকে পিছপা হতে নারাজ। পর্যালোচনা বৈঠকে আলাপনের গড়হাজিরা নিয়ে আরও কড়া অবস্থান নিল কেন্দ্র। সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রক মনে করছে ওই বৈঠকে না থেকে তৎকালীন মুখ্যসচিব যা করেছেন, সেটা কর্মচ্যুতি ও উদ্দেশ্যপ্রণোদিত। একজন মুখ্যসচিব কখনও মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মীর […]

National

কেন্দ্রের টিকা নীতি অবাস্তব ও অযৌক্তিক! জানাল সুপ্রিম কোর্ট 0 (0)

খবর লাইভ : করোনার টিকার দামে বৈষম্য কেন? এই নিয়ে আগেই প্রশ্ন করেছে সুপ্রিম কোর্ট। এবার কেন্দ্রের ভ্যাকসিন নীতির পুনর্বিবেচনার নির্দেশ দিল শীর্ষ আদালত। আদালতের স্পষ্ট বক্তব্য, ৪৫ বছরের উর্ধ্বে যাঁরা, তাঁদের বিনামূল্যে ভ্যাকসিন দিচ্ছে কেন্দ্র। অথচ তার থেকে কম বয়সীদের টাকা দিয়ে ভ্যাকসিন নেওয়ার কেন্দ্রীয় নীতি অবাস্তব ও অযৌক্তিক। আদালতের নির্দেশ, ৩১ ডিসেম্বরের মধ্যে […]

State

অভিষেক যাওয়ার ঘণ্টা দ‍ুয়েকের মধ্যেই হাসপাতালে হাজির দিলীপ  0 (0)

খবর লাইভ : বিজেপি নেতা ম‍ুক‍ুল রায়ের স্ত্রী অস‍ুস্থ। ব‍ুধবার তাঁকে অ্যাপেলো হাসপাতালে দেখতে যান তৃণম‍ূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ঘণ্টাখানেকের মধ্যে কৃষ্ণা রায়কে দেখতে হাসপাতালে পৌঁছে গেলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। রাজনীতি বড় বালাই। গত ১১ মে থেকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিজেপির বর্ষীয়ান নেতা মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়। অথচ ২২ দিনে […]