National

সপাতে যোগ দিতে পারেন বসপা-র ৯ বিধায়ক? জল্পনা তুঙ্গে 0 (0)

খবর লাইভ : সামনের বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে সেই রাজ্যেও দল বদলের খেলায় মত্ত রাজনীতিকরা। ৯ জন বহুজন সমাজ পার্টির (বিএসপি) বিধায়ক মঙ্গলবার সকালেই সমাজবাদী পার্টির (এসপি) প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সঙ্গে দেখা করেছেন। তারপরই জল্পনা ওই বিদ্রোহী বিধায়করা হয়তো সপাতে যোগ দিতে পারেন। যদিও রাজ্যসভা ভোটের সময়ও এর আগে অখিলেশের […]

State

মোদি-শাহের সঙ্গে দেখা করতে দিল্লি গেলেন রাজ্যপাল 0 (0)

খবর লাইভ : বঙ্গ বিজেপির বিধায়কদের সঙ্গে ‘বিশেষ’ বৈঠকের ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই মঙ্গলবার বিকেলে আচমকাই দিল্লির উদ্দেশ্যে পাড়ি জমালেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনকর। কেন আচমকা তিনি রাজধানীতে গেলেন তা নিয়ে অবশ্য স্পষ্ট করে কিছু জানাননি। শুধু জানিয়েছেন, বুধবার ও বৃহস্পতিবার রাজধানীতে থেকে শুক্রবার ফের বঙ্গে ফিরবেন। রাজ্যপালের দিল্লি সফর নিয়ে শুরু হয়েছে জল্পনা। […]

National

টিকা নিয়ে দুর্নীতির অভিযোগ, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ শিরোমণি অকালি দলের 0 (0)

খবর লাইভ : টিকাকরণ নিয়ে দুর্নীতির অভিযোগে পঞ্জাবের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিশাল মিছিল নিয়ে হাজির শিরোমণি অকালি দল। তাদের দাবি, পঞ্জাবে মুখ্যমন্ত্রীর নির্দেশে করোনার টিকা ও প্রয়োজনীয় ওষুধে কালোবাজারি হচ্ছে, তাই এই ঘটনায় সিবিআই তদন্ত চাই। এদিন দুপুরে মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং-এর মোহালির বাসভবনের বাইরে বিক্ষোভ দেখান শিরোমণি আকালি দলের প্রধান সুখবিন্দর সিং বাদল। তাঁর […]

National

দেশের জন্য বেশি বিপজ্জনক চিন মন্তব্য রাওয়াতের 0 (0)

খবর লাইভ : ভারতের জন্য কে বেশি বিপজ্জনক? পাকিস্তান নাকি চিন? জবাব দিলেন ভারতীয় সেনার চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। লাইন অফ কন্ট্রোলের (এলওসি) একদিকে পাকিস্তান। আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের (এলএসি) ওপারে রয়েছে পাকিস্তানের বন্ধু রাষ্ট্র চিন। ভারতের কাছে অবশ্য দুই প্রতিবেশী দেশই বিপজ্জনক। ইয়নের এক্সিকিউটিভ এডিটর পাল্কি শর্মাকে এপ্রসঙ্গে একটি সাক্ষাৎকারে স্পষ্ট […]

State

জামাইষষ্ঠীতে ছুটি ঘোষণা রাজ্য সরকারের 0 (0)

খবর লাইভ : জামাইষষ্ঠী উপলক্ষ্যে আগামিকাল সরকারি ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। এদিন অর্থ দফতরের দেওয়া নির্দেশ অনুযায়ী, আগামিকাল রাজ্য সরকারের সমস্ত দফতরে পূর্ণদিবস ছুটি থাকবে। এমনকি রাজ্য সরকারের সমস্ত বিভাগ ও অধীনস্থ সংস্থাগুলিতে জামাইষষ্ঠী উপলক্ষ্যে ছুটি থাকবে বলে জানানো হয়েছে। এমনিতেই জামাইষষ্ঠী শ্বশুরবাড়ি যাওয়া নিয়ে কিছুটা চিন্তায় ছিল জামাইরা। প্রত্যেক বিবাহিত পুরুষের এই বিশেষ […]

National

অবশেষে স্বস্তি! ২৪ ঘণ্টায় কমল করোনায় আক্রান্ত ও মৃত্য‍ুর হার 0 (0)

খবর লাইভ : স্বস্তি দিল করোনা। দৈনিক করোনা সংক্রমণের গ্রাফ ক্রমশ ঊর্দ্ধমুখী হওয়া কমে গিয়েছে গত কিছুদিন থেকেই। করোনার দ্বিতীয় ঢেউ চিন্তা বাড়িয়েছিল দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে। কার্যত করোনার এই দ্বিতীয় ঢেউ দেশের স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে দেওয়ার দিকেই এগোচ্ছিল কিন্তু তা আপাতত পুরোপুরি নিয়ন্ত্রণে বলাই যায়। গত আড়াই মাস পর সংক্রমণ ১ লাখের নীচে নেমেছে। […]

Special News State

৩০ বিধায়ক ও কিছু সাংসদ খুব শীঘ্রই বিজেপি ছেড়ে তৃণমূলে আসবেন, চাঞ্চল্যকর দাবি ম‍ুক‍ুল-প‍ুত্রের 0 (0)

খবর লাইভ : গত শুক্রবার বিজেপি ছেড়ে বাবার সঙ্গে তৃণমূলে ফিরেছেন মুকুল রায় পুত্র শুভ্রাংশু। কিন্তু তখনও বেশি কিছু বলেননি দু’জনেই। মুকুল রাজনৈতিক খেলা শুরু করলেও চুপচাপ ছিলেন তাঁর পুত্র। কিন্তু গতকাল রাতেই বিস্ফোরক অভিযোগ করেছেন বীজপ‍ুরের প্রাক্তন বিধায়ক। শুভ্রাংশু এক সাক্ষাৎকারে জানিয়েছেন, শুধু মুকুল নন, জনা ৩০ বিধায়ক ও কিছু সাংসদ খুব শীঘ্রই বিজেপি […]

National Special News

যোগী রাজ্যে ‘দুর্ঘটনায়’ মৃত সাংবাদিক! সমালোচনায় সরব মমতা-অখিলেশ-প্রিয়াঙ্কা 2 (1)

খবর লাইভ : উন্নাও, হাথরসের নারী নির্যাতনের ঘটনার পর সোমবারই যোগীর রাজ্যে সংখ্যালঘু এক বৃদ্ধকে হেনস্থার অভিযোগ উঠেছে। সেইসব অস্বস্তির মধ্যেই প্রতাপগড়ে এক সাংবাদিকের রহস্যমৃত্যু! মদ মাফিয়াদের পর্দা ফাঁস করে রিপোর্ট লিখেছিলেন সাংবাদিক সুলভ শ্রীবাস্তব। তারপর থেকেই আসছিল হুমকি ফোন। পুলিশকে চিঠি লিখেছিলেন সুলভ। কিন্তু নিরাপত্তাব্যবস্থা হওয়ার আগেই মৃত্যু সংবাদ! পুলিশের দাবি, এটা মোটর বাইক […]

National

গুজরাত বিধানসভা ভোটে সব আসনে লড়বে কেজরির আম আদমি পার্টি 0 (0)

খবর লাইভ : পুর নির্বাচনে ভালো ফলের পর এবার খোদ মোদিরাজ্যেই নরেন্দ্র মোদির দলকে চ্যালেঞ্জ ছুঁড়তে চলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। ইতিমধ্যেই গুজরাতে বেজে গিয়েছে বিধানসভা নির্বাচনের দামামা। ২০২২ নির্বাচনী লড়াইয়ে নামতে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিল আপ। আর সেখানে তারা লড়বে সবকটি আসনেই৷ এদিন আহমেদাবাদে একটি সাংবাদিক […]

Special News State

শুভেন্দু অধিকারীর ডাকা বৈঠক এড়ালেন ২৩ বিধায়ক বঙ্গ বিজেপিতে ভাঙনের অশনিসঙ্কেত স্পষ্ট 0 (0)

খবর লাইভ : সদ্য তৃণমূলে ফেরা বঙ্গ রাজনীতির চাণক্য মুকুল রায়ের ‘ম্যাজিক’ কি তবে কাজ করতে শুরু করল? সোমবার অন্তত বিজেপি পরিষদীয় দলের বৈঠকে দলত্যাগী নেতার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দু’ডজনের কাছাকাছি বিধায়কের অনুপস্থিতিই সেই প্রশ্ন তুলে দিল? কেন দলীয় বিধায়কদের বৈঠকে যোগ দেওয়ার বিশেষ বার্তা পাঠানোর পরেও ওই ২৩ বিধায়ক এলেন না তা নিয়ে অবশ্য […]