National Special News

জাল বিস্তার করছে ব্ল্যাক ফাঙ্গাস, বাদ গেল ৩ খুদের চোখ 0 (0)

খবর লাইভ : করোনা ভাইরাস সংকটের মাঝেই দেশের বিভিন্ন জায়গায় ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ বিস্তার করছে দ্রুতগতিতে। চিকিৎসকদের মতে, শিশুদের মধ্যে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ উদ্বেগজনক আকার ধারণ করছে। এই সংক্রমণের জেরে মুম্বইয়ে তিন শিশুর চোখ বাদ দেওয়া হল। সাধারণত ডায়াবেটিসের মত কোমর্বিডিটিসহ করোনায় আক্রান্ত রোগীদের শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ লক্ষ্য করা গিয়েছে। তবে বর্তমানে শিশুদের মধ্যেও […]

National Special News

কুম্ভমেলায় ভুয়ো কোভিড টেস্ট কাণ্ড, প্রাক্তনের সঙ্গে সংঘাতে বর্তমান মুখ্যমন্ত্রী 0 (0)

খবর লাইভ : কুম্ভমেলার সময় ভুল কোভিড রিপোর্ট। সেই অভিযোগ উঠতেই সংঘাত শুরু উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত এবং ওই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াতের মধ্যে। প্রাক্তন প্রশাসনিক প্রধানের অভিযোগ, এই ঘটনা একটি গুরুতর অপরাধ। পাল্টা জবাব দিয়েছেন তিরথ সিং রাওয়াত। মার্চ মাসে ক্ষমতায় এসেছেন তিনি। এই ঘটনাটি পুরোনো। অর্থাৎ পরোক্ষে ত্রিবেন্দ্রর ঘাড়ে […]

State

মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের মূল্যায়ন কোন পথে? ঘোষণা পর্ষদের 0 (0)

খবর লাইভ : করোনা মহামারীতে বাতিল করা হয়েছে রাজ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। কিন্তু পড়ুয়াদের রেজাল্ট কীভাবে মূল্যায়ন হবে? শুক্রবার পদ্ধতির কথা ঘোষণা করল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদ। মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে সমান মূল্যায়ন করা হবে নবম শ্রেণির রেজাল্টের ভিত্তিতে। অন্যদিকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে একইসঙ্গে বিচার করা হবে মাধ্যমিক ও একাদশ শ্রেণির রেজাল্ট। এদিন মাধ্যমিক […]

National Special News

কোভিডবিধি ভঙ্গ করলেই তৃতীয় ঢেউ! কেন্দ্র-রাজ্যকে নোটিশ হাইকোর্টের 0 (0)

খবর লাইভ : দিল্লি আনলক হতেই নতুন আশঙ্কা হাইকোর্টের। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের এই সিদ্ধান্ত বড়সড় বিপদ ডেকে আনতে পারে। শুক্রবার এমনই জানালো দিল্লি হাইকোর্ট। হাইকোর্টের সতর্কবার্তায় বলা হয়েছে, কোভিড নিয়মবিধি ভঙ্গ করলে, তৃতীয় ঢেউই এগিয়ে আসবে। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহ প্রভাব পড়েছিল দিল্লিতে। অক্সিজেন ও শয্যার অভাবে বহু আক্রান্ত মারা যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে […]

State

নন্দীগ্রামের ভোটের প‍ুনর্গণনা মামলা পিছলো আগামী সপ্তাহ পর্যন্ত 0 (0)

খবর লাইভ : একুশের ভোটযুদ্ধে সাঙ্গ হয়েও হচ্ছে না সাঙ্গ। এ যেন সেই রবি ঠাকুরের ছোটগল্প। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম, যা দেশের ভূমি আন্দোলনের অন্যতম পীঠস্থান সেখানেই এবারের বিধানসভা নির্বাচনে ভোটযুদ্ধে মুখোমুখি সামিল হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁরই ভাবশিষ্য শুভেন্দু অধিকারী। সেই ভোটযুদ্ধে পরাস্ত হয়েছেন মমতা। কিন্তু সেই ফলাফল নিয়ে বিতর্ক যেমন দিন […]

State

উত্তরবঙ্গ সফর বাতিল মমতার 0 (0)

খবর লাইভ ‌: রাজ্য জুড়ে লাগাতার বৃষ্টি চলছে গত দুদিন ধরে। এই বৃষ্টির জেরেই জলমগ্ন কলকাতা শহরতলি ও রাজ্যের একাধিক এলাকা। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গ সফর বাতিল করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এটাই ছিল তাঁর প্রথম উত্তরবঙ্গ সফর। ২১ জুন তাঁর উত্তরবঙ্গে যাওয়ার কথা ছিল। ২০২১ বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার […]

National Special News

সস্তা অথচ ৯০% কার্যকরী কর্বিভ্যাক্স ভ্যাকসিন! অক্টোবরেই আসছে বাজারে 0 (0)

খবর লাইভ : খারাপ সময়ে আশার আলো। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরই ভারতের বাজারে আসছে নতুন করোনা ভ্যাকসিন। এই ভ্যাকসিনের কার্যকারিতা ৯০% এর বেশি বলে দাবি। বায়োলজিক্যাল ই সংস্থার তৈরি দেশীয় ভ্যাকসিনটির ২টি ডোজ পাওয়া যাবে মাত্র ২৫০ টাকায়। নাম কর্বিভ্যাক্স। সরকার নিযুক্ত উপদেষ্টা প্যানেলের সদস্য এনকে অরোরা বলেন, ‘ভারতীয় এই ভ্যাকসিনের ট্রায়াল তৃতীয় […]

National Special News

মিউকর মাইকোসিস রোগে ভরসা হোমিওপ্যাথি ওষুধ আর্সেনিকাম 0 (0)

খবর লাইভ : মিউকর মাইকোসিস রোগে হোমিওপ্যাথি চিকিৎসার একটি প্রোটোকল প্রকাশ করল কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক। ওই প্রোটোকলে যেসব ওষুধের কথা বলা হয়েছে তাতে নাম রয়েছে আর্সেনিকাম অ্যালবামের। কী বলা হয়েছে ওই প্রোটোকলে? জীবন যাত্রার মান খাওয়ার দাওয়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম এবং পুষ্টিকর খাবারের ওপর জোর দেওয়ার পাশাপাশি […]

Special News State

ভোট গণনায় কারচুপি! শুভেন্দুর বিরুদ্ধে হাইকোর্টে মামলা মমতার 0 (0)

খবর লাইভ : বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে হাই ভোল্টেজ প্রতিদ্বন্দ্বিতার লড়াই এবার আদালতের দরজায়। নন্দীগ্রাম কেন্দ্রে ভোট গণনার কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও মুখ্যমন্ত্রী মামলা দায়ের করেছেন, এই নজির বাংলায় সাম্প্রতিক অতীতে নেই। ২ মে ভোটের ফল প্রকাশের দিনই মমতা সংবাদমাধ্যমের সামনে অভিযোগ তুলেছিলেন, নন্দীগ্রামের ফল নিয়ে আদালতে যাবেন। কবে যাবেন […]

District

অভিষেককে চড় মারার ঘটনায় অভিযুক্ত দেবাশিস আচার্যের অস্বাভাবিক মৃত্যু 0 (0)

খবর লাইভ : ২০১৫ সালের ৫ জানুয়ারি তৎকালীন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চড় মারেন এক যুবক। মোবাইলে ছবি তোলার নামে এগিয়ে এসে সপাটে চড় মারা ব্যক্তির নাম জানা যায় দেবাশিস আচার্য। কিন্তু সেই কথা সকলেই ভুলে যান, হারিয়ে যায় দেবাশিস। আচমকাই চলতি বছরে নির্বাচনের আগে কাঁথিতে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ জানিয়ে অভিষেক […]