District

ভোট চলাকালীন বয়ালে উত্তেজনা

0
(0)

 

খবর লাইভ : ভোট চলাকালীন তুমুল উত্তেজনা ছড়াল নন্দীগ্রামে। ছাপ্পা ভোটের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল বয়াল এলাকা। সেখানে ৭নম্বর বুথে ব্যাপক ছাপ্পা ভোটেক অভিযোগ তোলে তৃণমূল শিবির। এরপর সেখানে দুপুরের দিকে যান নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ২ ঘণ্টা বুথে আটকে ছিলেন তিনি। এরপর রীতিমতে কর্ডন করে নেত্রীকে বুথ থেকে বের করা হয়। বুথে বসেই রাজ্যপালকে ফোন করে অভিযোগ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। বয়ালকাণ্ড নিয়ে কমিশনের সঙ্গেও কথা হয় নেত্রীর। মমতা বুথ থেকে বেরোতেই বয়ালে যান নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।
রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ‘বাহিনীর সামনেই ৮০ শতাংশ ছাপ্পা ভোট পড়েছে। ভোট অবাধ হচ্ছে না।’ রাজ্যপালকে আইনি ব্যবস্থা গ্রহণেরও কথা বলেন তৃণমূল সুপ্রিমো। এর কিছুক্ষণের মধ্যেই পাল্টা ট্যুইট করে রাজ্যপাল জানান,’মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়েছে। গণতন্ত্রের স্বার্থে সবরকম ব্যবস্থা করা হবে।’
বয়ালের ৭ নম্বর বুথ এলাকায় মোতায়েন করা হয় বিরাট সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। তবে উত্তেজনা প্রশমন রয়েছেই। তৃণমূলের অভিযোগের পাল্টা বিজেপির তরফে অভিযোগ তোলা হয়েছে, তৃণমূল আশ্রিত বহিরাগত দুষ্কৃতীরা ভোট দিতে দিচ্ছে না।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *