National

গুজরাতে চিটফান্ডের রমরমা

0
(0)

খবর লাইভ : নরেন্দ্র মোদির রাজ্যে চিটফান্ডের রমরমা। যার ফাঁদে পড়ে সর্বস্ব হারাচ্ছেন সাধারণ মানুষ। গত ৪ বছরে মোট ১৪৭টি মামলা দায়ের করা হয়েছে। এমনই রিপোর্ট প্রকাশ করেছে রাজ্য সরকার।সব মিলিয়ে প্রতারিত হয়েছে ১.১০ লক্ষ মানুষ। হারাতে হয়েছে ৭৬৮ কোটি ৯০ লক্ষ টাকা। রাজ্যের স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী প্রদীপসিন জাদেজা এমনই জানিয়েছেন। মূলত রাজ্যের দাহোদ ও ভদোদরা জেলাতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে চিটফান্ড। তাতে প্রতারণা সংক্রান্ত একটি প্রশ্নের জবাবে জানিয়েছেন প্রতিমন্ত্রী। গরবাদা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক চন্দ্রিকাবেন বারিয়া প্রতিমন্ত্রীর কাছে প্রশ্ন তোলেন, এই দুই জেলায় চিটফান্ড সংস্থা HVN রিয়েলিটি অ্যান্ড এন্টারপ্রাইজ ইন্ডিয়ার বিরুদ্ধে কতগুলো ফৌজদারী মামলা হয়েছে? জবাবে প্রতিমন্ত্রী জানান, সংস্থার বিরুদ্ধে একটি ফৌজদারী মামলা দায়ের করা হয়েছে। ১৩জন অভিযুক্তর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। এরপরই উঠেছে একাধিক প্রশ্ন। অনেকেই বলছেন, প্রধানমন্ত্রী দাবি করেন বিজেপি আমলে কোনও আর্থিক তছরুপের ঘটনা হয় না। অথচ প্রধানমন্ত্রীর রাজ্যেই দেখা গেল প্রতারণা সংস্থার রমরমা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *