District

ভোট ষষ্ঠীতে উত্তেজনা টিটাগড়ে, সপ্লিন্টার ছিটকে খুদের থুতনিতে

0
(0)

খবর লাইভ : ষষ্ঠদফাতেও উত্তেজনা অব্যাহত। উত্তপ্ত ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র। টিটাগড়ে মুহুমুহু বোমাবাজি। আহত এক শিশু সহ ৬জন। বিএন বোস হাসপাতালে চিকিৎসাধীন তারা।
টিটাগড় পুরসভার অন্তর্গত টাটা গেট সংলগ্ন চার নম্বর জলের ট্যাঙ্ক এলাকা। অভিযোগ, ওই এলাকায় সাত থেকে আটটি বোমা ছোড়া হয়। বোমার সপ্লিন্টার লেগে গুরুতর জখম হয় এক শিশু। রাস্তায় রক্ত ছড়ানো। বাড়ির সামনে বসেছিলেন এক যুবক। তাঁরও বুকে গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও আধা সেনার বিশাল বাহিনী। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, হঠাৎই এখানে ভিড় করে মাস্ক পরা কয়েকজন। রাস্তায় তখন বহু মানুষ ছিলেন। বাচ্চারা খেলছিল। বাড়ির সামনেও বসে ছিলেন কেউ কেউ। হঠাৎই একদল এসে এলাকায় বোমাবাজি শুরু করে। সাত-আটটা বোমা ফেলা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়।
এর পাশাপাশি বিজেপির বুথ ক্যাম্প অফিস ভাঙচুরেরও অভিযোগ ওঠেছে। একইসঙ্গে বোমা মারা হয় স্থানীয় তৃণমূল কার্যালয়ের সামনেও।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *