National

দেশজুড়ে বিপর্যয়! ‘জাতীয় জরুরি অবস্থা’ বলে কেন্দ্রকে ‘সুপ্রিম’ নোটিশ

0
(0)

খবর লাইভ : দেশে ভয়াবহ করোনা পরিস্থিতি। এরমধ্যে অক্সিজেনের আকাল দিল্লি, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের মতো একাধিক রাজ্যে।এই পরিস্থিতিতে অক্সিজেন সরবরাহ ও ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে কেন্দ্রকে একটি ‘জাতীয় পরিকল্পনা’ নেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি দেশের বর্তমান করোনা পরিস্থিতিকে ‘জাতীয় জরুরি অবস্থা’ বলেও মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদে।
দেশে যা করোনা পরিস্থিতি, তাতে স্বতঃপ্রনোদিত একটি মামলা করে সুপ্রিমকোর্ট। এদিন সেই মামলায় কেন্দ্রের উদ্দেশ্যে একটি নোটিশ জারি করে। তাতে বলা হয়েছে, ‘দেশের অবস্থা জাতীয় জরুরি অবস্থার সমান। গোটা বিষয়টি নিয়ন্ত্রণে আনতে জাতীয় পরিকল্পনা দেখতে চাই। রাজ্যগুলিকে অক্সিজেন সরবরাহ, অত্যাবশ্যকীয় ওষুধ দেওয়া, টিকাকরণ পদ্ধতি ও পরিকল্পনা এই ৪টি বিষয়ে জাতীয় পরিকল্পনা জানতে চাই। রাজ্যের সমস্যা নিয়ে পর্যালোচনার ক্ষেত্রেও নিজেদের হাতে ক্ষমতা রাখতে চাইছি আমরা।’
প্রধান বিচারপতি আরও জানান, দিল্লি, বম্বে, সিকিম, মধ্যপ্রদেশ, কলকাতা এবং এলাহাবাদ হাইকোর্টে এই বিষয়ে মামলা চলছে। আমাদের মনে হয় কোথাও একটা সংশয় তৈরি হয়েছে। এ বিষয়ে হস্তক্ষেপ করবে সুপ্রিম কোর্টও। শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, সরাসরি লকডাউন ঘোষণা করার মতো আইনি অধিকার হাই কোর্টের আছে কিনা, সেটাও খতিয়ে দেখতে চাই সুপ্রিম কোর্ট।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *