খবর লাইভ : দেশে করোনা সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে ৩১ মার্চ পর্যন্ত আন্তর্জাতিক উড়ান চলাচলে বিধিনিষেধ জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন। তবে কার্গো বিমানের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। এবার করোনার গ্রাস থেকে বাঁচতে যাত্রীদের নয়া স্ট্যান্ডার্ড অপারেটিং রেসিও জারি করল অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। তবে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, জরুরি ভিত্তিতে অনুমতি নিয়ে কিছু রুটে বিমান চালানো হবে। উল্লেখ্য, ইউরোপ, দক্ষিণ আফ্রিকার একাধিক দেশে এখনো করোনা সংক্রমণের সংখ্যা বাড়ছে। নতুন স্টেন্ট ছড়িয়েছে ভারতেও। দক্ষিণ আফ্রিকা, অ্যাঙ্কোলা, তানজানিয়া থেকে আসা চার যাত্রীর শরীরে করোনার নতুন স্টেন্টের সন্ধান মিলেছে। ব্রাজিল থেকে আসা এক পর্যটকের শরীরেও নতুন স্টেন্ট মিলেছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করে আর ঝুঁকি নিতে চাইছে না কেন্দ্র।
Related Articles
জি৭ সম্মেলনে ভারত যোগ দেবে কি না জল্পনার মাঝেই মোদিকে ফোন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নের
0 (0) খবর লাইভ : জি৭ সম্মেলনে ভারত যোগ দেবে কি না, এ নিয়ে জল্পনার মাঝেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে। দুই দেশের চাপানউতরের মাঝে প্রধানমন্ত্রী জানালেন, তিনি বৈঠকে যোগ দেওয়ার ব্যাপারে উৎসাহী। শুক্রবার সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী এ-ও জানিয়েছেন, কানাডার প্রধানমন্ত্রীর ফোন পেয়ে তিনি আনন্দিত এবং নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। বস্তুত, […]
ইজরায়েলি পুলিশকে পোশাক সরবরাহ বন্ধ করছে কেরলের সংস্থা
0 (0) খবর লাইভ : ইজরায়েল-হামাস সংঘর্ষের কারণে ইজরায়েলি পুলিশকে পোশাক সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিল কেরালার পোশাক তৈরির সংস্থা। ২০১৫ থেকে ইজরায়েল পুলিশের জন্য ইউনিফর্ম সরবরাহ করছে তারা। সেখানে “শান্তি পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত” মানবিক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে কেরলের সংস্থাটি সেখানে পোশাক সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। কান্নুরের কুথুপারম্বাতে অবস্থিত মেরিয়ান অ্যাপারেল প্রাইভেট লিমিটেড নামে […]
তামিলনাড়ুতে জনসভায় পদপিষ্টে মৃত বেড়ে ৩৯, ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ
0 (0) খবর লাইভ : তামিলনাড়ুর করুরে জেলা পরিষদের মাঠে অনুষ্ঠিত জনসভায় অতিরিক্ত ভিড়ের কারণে পদপিষ্ট দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৯ হয়েছে। দুর্ঘটনায় শিশু ও মহিলা সহ বিভিন্ন বয়সের মানুষ মারা গেছেন। এখন পর্যন্ত ৫১ জন আহত এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন। রাজ্য সরকারের উদ্যোগে নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে প্রতি জনে এক […]



