State

ভোটের নির্ঘণ্ট ঘোষণার প্রাক্কালে দিনমজুরের বেতন বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

0
(0)

খবর লাইভ : শিয়রে এসে গিয়েছে বিধানসভা নির্বাচন। এই নির্বাচন শাসকদলের কাছে গদি বাঁচানোর পাশাপাশি মর্যাদা রক্ষারও লড়াই। তাই ভোটের নির্ঘণ্ট ঘোষণার প্রাক্কালে ফের কল্পতরু হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রায় ৫৬ হাজার ৫০০ জন দিনমজুরের বেতন বাড়িয়ে দিলেন। শুক্রবার ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে নিজেই ট্যুইট করে দিনমজুরদের জন্য এই সুখবর দেন মুখ্যমন্ত্রী।
দিনমজুরদের তিনি লিখেছেন, এর
মুখ্যমন্ত্রীর এই ঘোষণার ফলে রাজ্যের প্রায় ৫৬ হাজার ৫০০ শ্রমিক উপকৃত হবেন। বর্তমানে রাজ্যে নগরকেন্দ্রিক কর্মসংস্থান প্রকল্পের আওতায় অদক্ষ শ্রমিকদের মোট সংখ্যা ৪০,৫০০। তাঁদের দৈনিক পারিশ্রমিক ১৪৪ টাকা থেকে বাড়িয়ে ২০২ টাকা করা হল। আর স্বল্পদক্ষ শ্রমিকদের মোট সংখ্যা ৮,০০০ জন। তাঁদের দৈনিক পারিশ্রমিক ১৭২ টাকা থেকে বাড়িয়ে ৩০৩ টাকা করা হচ্ছে। আর দক্ষ শ্রমিকদের নতুন ক্যাটাগরিতে মোট সংখ্যা ৮০০০ জন। তাঁদের দৈনিক পারিশ্রমিক ধার্য করা হয়েছে ৪০৪ টাকা বলে ট্যুইটে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, ২০২১-এর বিধানসভা নির্বাচনের আচরণবিধি কার্যকর হয়ে গেলে সরকারের তরফে নতুন করে আর কোনও জনহিতকর প্রকল্প ঘোষণা করা যায় না। তাই ভোটের নির্ঘণ্ট ঘোষণার ঘণ্টাখানেক আগে মুখ্যমন্ত্রী ট্যুইটে দিনমজুরদের জন্য এই ঘোষণা করলেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *