National

আম্বানির বাড়ির কাছে গাড়ি থেকে উদ্ধার বিস্ফোরক, হুমকি চিঠি

0
(0)

খবর লাইভ : শিল্পপতি মুকেশ আম্বানির বাড়ির কাছে গাড়ি থেকে প্রচুর পরিমাণ বিস্ফোরক উদ্ধার করল পুলিশ। সেইসঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্স লেখা ব্যাগ থেকে উদ্ধার হল হুমকি চিঠি। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রুজু করেছে পুলিশ। মুম্বাই জুড়ে হাই অ্যালার্ট জারি করেছে পুলিশ।
গতকাল শিল্পপতি মুকেশ আম্বানির মুম্বাইয়ের বাড়ি অ্যান্টিলার ৪০০ মিটার দূরে উদ্ধার হয় বিস্ফোরক বোঝাই গাড়ি। গাড়িটি অ্যান্টিলার সামনে অনেকক্ষণ আগেই দাঁড়িয়েছিল। দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। পুলিশ গিয়ে গাড়ি থেকে বিস্ফোরক ও হুমকি চিঠি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, গাড়ি থেকে ২০টি জিলোটিন স্টিক উদ্ধার করা হয়েছে। গাড়ির নম্বর প্লেটটি ভুয়ো। যে হুমকি চিঠিটি উদ্ধার করা হয়েছে, তাতে লেখা হয়েছে, এটা শুধুমাত্র মহড়া। এরপর গোটা আম্বানি পরিবারকেই উড়িয়ে দেওয়া হবে। ইতিমধ্যে ঘটনার সত্যতা স্বীকার করেছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। তিনি বলেন, ‘মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা এই ঘটনার তদন্ত শুরু করেছে। যত তাড়াতাড়ি সম্ভব সত্যি সামনে আনা হবে।’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *