খবর লাইভ : গাড়িতে একা থাকলেও মাক্স পরা বাধ্যতামূলক। এমনই নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্টের বিচারপতি প্রথিভা এম সিংয়ের নেতৃত্বাধীন একটি বেঞ্চ।
বিচারপতি বলেন, মহামারী ব্যাপকহারে ছড়াচ্ছে। সে ক্ষেত্রে যারা টিকা নিয়েছেন, এর পাশাপাশি যারা টিকা নেন নি তাদের ক্ষেত্রে মাক্স পরা প্রয়োজনীয়। বিজ্ঞানীরাও একই পরামর্শ দিয়েছেন। মাস্ক না পড়ে একা গাড়ি চলে জরিমানা নিচ্ছিল দিল্লি প্রশাসন। তার বিরোধিতা করে বেশ কয়েকটি লিখিত আবেদন জমা পড়ে দিল্লি হাইকোর্টে। সেই আবেদনের প্রেক্ষিতেই বিচারপতি জানান মাস্ক সুরক্ষা কবচ। এটা দু’জনকেই রক্ষা করে। যিনি মাস্ক পড়েছেন তাকে যেমন রক্ষা করে, তেমনি আশেপাশের সকল কেই রক্ষা করে করোনা ভাইরাসের হাত থেকে।
আদালত আরো জানায়, ট্রাফিক সিগনালে গাড়ি দাঁড়ালে অরক্ষিত মুখে গাড়ির চালক জানালা খুললেও সংক্রমিত হতে পারেন। তাই গাড়িতে একা থাকলেও মাস্ক করতে হবে। আইনজীবী সৌরভ শর্মা একটি লিখিত আবেদন জানিয়েছিলেন। তাতে তিনি লিখেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সাংবাদিক বৈঠকে জানিয়েছিল, গাড়িতে একা থাকলে মাস্ক পরা বাধ্যতামূলক নয়। যদিও আদালতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বিষয়টি রাজ্যের আওতায় দেয়। ফলে গাড়িতে একা থাকলেও মাক্স পরা বাধ্যতামূলক করে দিল্লি হাইকোর্ট




