State

রুজিরাকে জেরা করে সন্তুষ্ট নয় সিবিআই!

0
(0)

খবর লাইভ : তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জেরা করে সন্তুষ্ট হতে পারেননি তদন্তকারী আধিকারিকরা। সিবিআই সূত্রে এমনটাই দাবি করা হচ্ছে। যদিও অভিষেকের ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি, তদন্তে পূর্ণ সহযোগিতা করা হয়েছে।
সিবিআই সূত্রে খবর, এদিন প্রথমে রুজিরাকে সাধারণ কিছু প্রশ্ন করা হয়। এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন নিয়ে কিছু প্রশ্ন করা হয়। রুজিরা বহু প্রশ্নের কোনও উত্তর দেননি। অনেক প্রশ্নের উত্তর না পেয়ে নিজাম প্যালেসে ফিরে যান প্রতিনিধি দলের সদস্যরা।
এর আগে সোমবার রুজিরার বোন মেনকাকে প্রায় তিন ঘণ্টা জেরা করেন সিবিআই আধিকারিকরা। সেই জিজ্ঞাসাবাদেও তাঁরা সন্তুষ্ট নয় বলে সিবিআই সূত্রে খবর। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সিবিআইয়ের পরবর্তী পদক্ষেপ কী, এখন সেটাই দেখার।
উল্লেখ্য, যে মামলাকে ঘিরে সিবিআইয়ের রুজিরাকে জিজ্ঞাসাবাদ, সেই কয়লা পাচার কাণ্ডের মূল দুই অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা ও বিনয় মিশ্রের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *