Special News Special Reports State

আন্দোলনরত চিকিৎসকদের রোগীদের স্বার্থে কাজে ফেরার আবেদন জানাল কলকাতা হাই কোর্ট

0
(0)

খবর লাইভ : আরজি করে হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি আন্দোলনরত চিকিৎসকদের রোগীদের স্বার্থে কাজে ফেরার আবেদন জানাল কলকাতা হাই কোর্ট ৷ সরকারি আধিকারিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বের করে চিকিৎসকদের কাজে ফেরার আবেদন জানিয়েছে হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ মঙ্গলবারই আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ আদালতের নজরদারিতেই তদন্ত চলবে৷ নির্দিষ্ট সময় অন্তর হাই কোর্টকে তদন্তের অগ্রগতি সম্পর্কে রিপোর্ট দিতে হবে সিবিআই-কে৷ তিন সপ্তাহ পর ফের হাই কোর্টে মামলার শুনানি হবে৷

আরও পড়ুনঃ আরজি করে ধর্ষণ এবং খুন মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট

এরই পাশাপাশি, প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ এ দিন আরজি করের পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে৷ আপাতত তাঁকে ছুটিতে যাওয়ার এবং ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষের পদে যোগ না দিতেও নির্দেশ দিয়েছে হাই কোর্ট৷ আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে আরজি কর কর্তৃপক্ষ এবং পুলিশের ভূমিকা নিয়েও এ দিন অসন্তোষ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ৷ কলকাতা হাই কোর্টের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা ৷ নিজেদের মধ্যে আলোচনা করেই তাঁরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানানো হয়েছে ৷

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *