Bengal and District District

মানব সেবা এভাবেই করতে চান খানাকুলের মসীহা সাকিম

0
(0)

খবর লাইভ : দলে কোন লোকগুলোকে এলাকার লোকজন চান আর কোন নেতাদের অপছন্দ করেন তা গত বিধানসভা নির্বাচনে আরামবাগ লোকসভার চার কেন্দ্রের ফলই বলে দিয়েছে। যাঁদের বিরুদ্ধে ভুরিভুরি অভিযোগ ছিল সেই নেতাদের ওপর বিধানসভা ভোটের দায়িত্ব দিয়েছিল তৃণমূল। সেই নেতাদের ভোটের সময় সামনের সারিতে দেখে তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন এলাকার লোকজন। বিশেষ করে খানাকুল ও পুরশুড়া এই দুই বিধানসভা কেন্দ্রের ফলে রীতিমতো হতবাক রাজ্যের শাসক দল। যাঁদের ভোটের সময় প্রচারের দায়িত্ব দিয়েছিল দল সেই মানুষগুলোর বিরুদ্ধে যেমন দুর্নীতি, স্বজনপোষণ, তোলাবাজির অভিযোগ ছিল তেমনই পুরনো দিনের কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারেরও বারবার অভিযোগ উঠেছে। করোনাকালেও সরকারি অনুদানের ক্ষেত্রে ওই সকল নেতাদের বিরুদ্ধে জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগ ওঠে।

তৃণমূল তাই এবার দক্ষ সংগঠক, মানুষের সেবা করতে পারা নেতাদেরই প্রাধান্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। করোনা আবহে প্রায় ২ বছর ধরে নিঃস্বার্থে মানুষের সেবা করা নেতাদের মধ্যে আরামবাগের স্বপন নন্দী, সমীর ভাণ্ডারীর মতোই খানাকুল ও পুরশুড়ায় রয়েছেন সেখ সাকিম। তৃণমূলের অন্দরে তদন্ত হওয়ার পর তাই সাকিমকে বাড়তি গুরুত্ব দিয়ে পুরনো জমি ফিরে পেতে চাইছে রাজ্যের শাসক দল।

সাকিম অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দলে পদ না পেলেও তিনি মানুষের সেবা করে যাবেন। কারণ মানব সেবাই যে ঈশ্বরের আসল সেবা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *