খবর লাইভ : এক বছর পর শনিবার নীতি আয়োগের বৈঠক হল। রাজ্যের তরফে কেউই বৈঠকে উপস্থিত থাকলেন না।
জানা গিয়েছে, নীতি আয়োগ তৈরি হওয়ার পর প্রতি বছর মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। কোভিডের কারণে গত বছর এই বৈঠক হয়নি। এক বছর পর আজ ভার্চুয়ালি সেই বৈঠক হয়। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এই বৈঠকে যোগ দেবেন না, তা আগেই জানা গিয়েছিল। তাঁর বদলে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু আজ নবান্নের তরফে কেউ-ই উপস্থিত থাকলেন না। তবে কেবল পশ্চিমবঙ্গ নয়, পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংও এদিনের বৈঠকে যোগ দেননি।
প্রসঙ্গত, প্রথম থেকেই যোজনা কমিশন ভেঙে নীতি আয়োগ তৈরির বিরোধিতা করে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারই জানা গিয়েছিল যে তিনি এদিনের বৈঠকে থাকবেন না।



