State

আমাদের মুখ একটাই, মমতা : সুব্রত

0
(0)

খবর লাইভ : ‘বাংলা নিজের মেয়েকেই চায়’, এই স্লোগানকে সামনে রেখেই এবার নির্বাচনী ময়দানে নামছে তৃণমূল। নতুন এই স্লোগানের আনুষ্ঠানিক উদ্বোধনের দিনই বিরোধীদের খোঁচা দিতে ছাড়লেন না তৃণমূলের বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়। নতুন স্লোগান উদ্বোধন করে বর্ষীয়ান এই তৃণমূল নেতা বলেন, ‘বিরোধীরা মুখ খুঁজে বেড়াচ্ছে। আর আমাদের মুখ একটাই, মমতা। রাজ্যের মানুষ তাঁকে আবার গ্রহণ করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।’
শনিবার দুপুরে দলের নয়া স্লোগান উদ্বোধন করে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে এদিন সেজে ওঠে তৃণমূল ভবন। মণীষীদের ছবি দিয়ে সাজানো হয় ভবনটিকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ঘরের মেয়ে, এই বিষয়টিকে তুলে ধরতেই এই নির্বাচনে এই স্লোগানটিকে ব্যবহার করা হচ্ছে। একইসঙ্গে তৃণমূলের বহিরাগত তত্ত্বকেও যাতে প্রচারের কাজে সুকৌশলে ব্যবহার করা যায়, সেকথা মাথায় রেখেই নতুন এই স্লোগান তুলে ধরা হল।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *