State

বিজেপি চায়, বাংলার চাবিকাঠি থাকুক দিল্লির হাতে, তোপ অভিষেকের

0
(0)

খবর লাইভ : নাগরাকাটার সভায় দাঁড়িয়ে ফের বিজেপিকে তুলোধোনা করলেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ভবনে যখন দলের নতুন স্লোগান উদ্বোধন হচ্ছে, তখন নাগরাকাটার জনসভায় দাঁড়িয়ে রাজ্যবাসীর কাছে ‘ঘরের মেয়ে’ মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও একবার বাংলার মসনদে বসানোর আবেদন জানালেন অভিষেক। তিনি এদিন সভায় দাঁড়িয়ে বলেন, ‘ভুলে গেলে চলবে না, ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যাঁকে হারাতে দিল্লি থেকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, একাধিক ক্যাবিনেট মন্ত্রী, ১০ রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীদের পাঠিয়ে দিচ্ছে। ওরা চায় বাংলার চাবিকাঠি থাকুক দিল্লির হাতে। কিন্তু বাংলা মাথা নত করবে না।’
এদিন বিজেপিকে কটাক্ষের সুরে অভিষেক বলেন, ‘আমি জয় বাংলা বললেই দোষ, আর তুমি সোনার বাংলা বললেই সাধু? সোনার বাংলা কোথাকার স্লোগান? তুমি সোনার বাংলা বললে দেশপ্রেমী, আর আমি বললে বাংলাদেশি। তুমি বললে চমৎকার, আর আমি বললে বলাৎকার? তুমি করলে সাধু, আর আমি করলে চোর?’ অভিষেক এদিন স্পষ্টত বুঝিয়ে দেন, জয় বাংলা যদি এদেশের স্লোগান না হয়, তাহলে সোনার বাংলাও নয়। এদিন বেশ কিছুক্ষণ হিন্দিতেই বক্তব্য রাখেন অভিষেক। এদিন বহিরাগত প্রশ্নেও সরব ছিলেন তৃণমূল যুব সভাপতি। বলেন, ‘যারা বাইরে থেকে এসে বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি বোঝে না, তাঁদের বাংলা প্রত্যাখান করবে।’ এরপর ছন্দ মিলিয়ে মিলিয়ে অভিষেক বলেন, ‘সাগর থেকে পাহাড়, মানুষের রায়-বাংলা নিজের মেয়ে চায়। বহিরাগতদের দাও বিদায়-বাংলা নিজের মেয়েকেই চায়। পড়ে নাও লেখা আছে আকাশের গায়ে, বাংলা নিজের মেয়েকেই চায়।’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *