State

নলের ডগায় খেলা হবে, বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার

0
(0)

খবর লাইভ : তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগান এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এবার সেই ‘খেলা হবে’ স্লোগানের পাল্টা দিতে গিয়ে বিতর্কের মুখে পড়লেন বিজেপি নেতা তথা বোলপুরের প্রাক্তন সাংসদ অনুপম হাজরা।
শুক্রবার ধর্মতলায় ওয়াই চ্যানেলের জনসভায় এসে অনুপম হাজরা বলেন, ‘বিভিন্ন জায়গায় ওনারা স্লোগান দিচ্ছেন না, খেলা হবে, খেলা হবে? খেলা হবে, নলের ডগায় খেলা হবে।’ একইসঙ্গে ওই বিজেপি নেতা বলেন, ‘এবারে ভোট সেন্ট্রাল ফোর্স করাবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে যাচ্ছেন। সাধারণ মানুষ নিশ্চিতভাবে নিজের ভোট নিজে দিতে পারবেন। যদি পশ্চিমবঙ্গের পুলিশ কিছু বাড়াবাড়ি করে সেন্ট্রাল ফোর্সের সেই ক্ষমতা আছে তাদের গ্যারেজ করে দায়িত্ব নিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার ব্যবস্থা করে দেওয়ার।’ উল্লেখ্য, সম্প্রতি বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল, যুব নেতা দেবাংশু ভট্টাচার্যদের মুখে ‘খেলা হবে, খেলা হবে’ গানটি খুবই জনপ্রিয় হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যতই এই স্লোগান ভাইরাল হচ্ছে, ততই রক্তচাপ বাড়ছে বিজেপি শিবিরের। কী ধরনের খেলা হবে, তা কিন্তু তৃণমূলের নেতারা খোলসা করে বলছেন না। তবে এদিন বিজেপি নেতা অবশ্য জানিয়ে দিলেন, নলের ডগায় খেলা হবে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *