State

গোয়ায় তৃণমূলের মিমির সঙ্গে বিজেপির পার্ণো, শুরু জল্পনা

0
(0)

খবর লাইভ : রাজ্য- রাজনীতিতে তৃণমূল ও বিজেপি এখন যুযুধান দুই পক্ষ। তবে রাজনীতিতে যতই কোন্দল থাক না কেন, দুই শিবিরের দুই প্রতিনিধির বন্ধুত্ব কিন্তু অটুট। সম্প্রতি গোয়ায় তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীর সঙ্গে বিজেপির পার্ণো মিত্রের ঘুরে বেরানোর ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যতই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাক, এই ভিডিওকে কেন্দ্র করে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
গত লোকসভা নির্বাচনের সময়ে দিল্লিতে গিয়ে গেরুয়া পতাকা হাতে তুলে নিয়েছিলেন পার্ণো মিত্র। অন্যদিকে, গত লোকসভা ভোটে যাদবপুর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে ভোটে লড়ে সাংসদ হয়েছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। সম্প্রতি দুজনেই এখন গোয়ায় ঘুরতে ব্যস্ত। বিজেপিতে যোগ দেওয়া সত্ত্বেও কোনওদিনই সেভাবে দলীয় কাজকর্মে দেখা যায়নি পার্ণোকে। অন্যদিকে, মিমি এখনও সক্রিয়ভাবে রাজনীতি করছেন। কিছুদিন আগেও মোদি সরকারকে তুলোধোনা করতে দেখা গিয়েছে মিমিকে। এই পরিস্থিতিতে মিমির সঙ্গে পার্ণোর ঘোরাঘুরি করা রাজনৈতিক মহলে জোর জল্পনা সৃষ্টি করেছে। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, তাহলে কী পার্ণো বিজেপি ছেড়ে তৃণমূলের পথে? নাকি দলবদলের পথে মিমি? মিমি ও পার্ণোর ভিডিওতে দেখা যাচ্ছে, একসঙ্গে নাচ করছেন তাঁরা। তাঁদের সঙ্গে আছেন মেকআপ আর্টিস্ট সন্দীপ ঘোষাল ও আরও এক বান্ধবী।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *