National Special News Special Reports

ভূস্বর্গে ভয়াবহ দুর্ঘটনা, বৈষ্ণোদেবী যাওয়ার পথে খাদে বাস; মৃত অন্তত ১০

0
(0)

খবর লাইভ : তীর্থ করতে যাওয়ার পথে খাদে বাস পড়ে ভয়াবহ দুর্ঘটনা ভূস্বর্গে । মঙ্গলবার সকালে এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে কাটরা থেকে ১৫ কিলোমিটার দূরে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের উপর। জানা গেছে, পঞ্জাবের অমৃতসর থেকে জম্মু-কাশ্মীরের কাটরায়, বৈষ্ণোদেবী যাওয়ার পথে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।তাতেই বিপত্তি ঘটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে জম্মুর ঝাজ্ঝর কোটলি এলাকায় জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের উপর থেকে খাদে পড়ে যায় যাত্রীবাহী বাসটি। বাসটি মূলত পর্যটক নিয়ে অমৃতসর থেকে কাটরায় বৈষ্ণোদেবী যাচ্ছিল। বাসে মোট ৭৫ জন যাত্রী ছিলেন। বাস খাদে পড়ে যাওয়ার খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। জম্মু পুলিশের DC জানান, এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৭ জনের আশঙ্কাজনক ৪ জনকে সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৩ জনের মৃত্যু হয়। এছাড়া আরও ২৫ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *