State

২০ ফেব্রুয়ারি তৃণমূলের মেগা স্লোগান ইভেন্ট

0
(0)

খবর লাইভ : সামনেই বিধানসভা ভোট। ভোটের মুখে নতুন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে নতুন স্লোগানের জন্ম দিতে চলেছে তৃণমূল। ২০ ফেব্রুয়ারি নতুন এই স্লোগানটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। একেবারে কর্পোরেট ধাঁচে, তাক লাগানো অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটতে চলেছে নতুন এই স্লোগানটির।
এর আগেও ২০১১ সালের ভোটে ‘বদলা নয়, বদল চাই’ স্লোগানটি মানুষের মধ্যে হিট করে গিয়েছিল। এবারেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিচার করে এমন স্লোগান বেছে নেওয়া হবে, যা সাধারণ মানুষের মন ছুঁয়ে যেতে পারে, এমনটাই মত রাজনৈতিক মহলের। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তৃণমূল উন্নয়ন তাসকে সামনে রেখেই এবারে নির্বাচনী ময়দানে নামবে। কাজেই স্লোগানে তার একটা ছাপ থাকবে বলে মনে করা হচ্ছে। শুধু তৃণমূলই নয়, বিজেপি, কংগ্রেসের মত জাতীয় দলগুলিও এর আগে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন স্লোগান দিয়েছে। ২০১৯ সালে যখন মোদি সরকার ফের ক্ষমতায় এসেছিল, তখন তাদের স্লোগান ছিল, ‘আপ কি বার, মোদি সরকার’, তেমনই কংগ্রেস স্লোগান তুলেছিল, ‘চৌকিদার চোর হে’। তাই এবার নয়া স্লোগানে বিজেপি-কংগ্রেস-বামেদের কুপোকাত করতে তৈরি হচ্ছে তৃণমূল।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *