খবর লাইভ : অবস্থান চললেও অনশন প্রত্যাহার করে নিলেন পার্শ্বশিক্ষকরা। মঙ্গলবার সল্টলেকে পার্শ্বশিক্ষকদের অনশন মঞ্চে যান বিজেপি নেতা মুকুল রায়। সেখানে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে মুকুল রায় বলেন, ‘এই নির্বাচনে বাংলায় যদি বিজেপি সরকার আসতে পারে, তাহলে পার্শ্বশিক্ষকদের আর রাস্তায় বসতে হবে না।’ মুকুল রায়ের আশ্বাসের কিছুক্ষণের মধ্যেই আন্দোলনকারীরা অনশন তুলে নেন।
উল্লেখ্য, এক বছরের বেশি সময় ধরে সল্টলেকে বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলেন পার্শ্বশিক্ষকেরা। এদিন সরস্বতী পুজোর খিচুড়ি খেয়ে অনশন প্রত্যাহার করে নিলেন তাঁরা। আন্দোলনরত শিক্ষকরা বলেন, ‘অনশনকারীদের শিক্ষকদের শারীরিক অবস্থার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হল। তবে অবস্থান বিক্ষোভ চলবে।’



