খবর লাইভ : ফের রাতে কলকাতায় ভয়াবহ পথ দুর্ঘটনা। লরির ধাক্কায় প্রাণ হারালেন কলকাতা পুলিশের কনস্টেবল নেপোলিয়ন বালোয়ারি। শনিবার রাত দশটা নাগাদ বাইকে করে নিজের বাড়ি ফিরছিলেন ওই পুলিশ কর্মী। তখনই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আরজি কর হাসপাতালের অদূরে মোড়ের কাছে একটি লরি তাঁর বাইকে এসে পিছনে থেকে ধাক্কা দেয়। বাইক নিয়ে ট্রাম লাইনে পড়ে যান ওই পুলিশকর্মী। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই ঘটনায় অভিযুক্ত ওই গাড়ি চালককে আটক করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়ি। পাশাপাশি জানা গিয়েছে, মৃত ওই পুলিশকর্মী আদতে শিলিগুড়ির বাসিন্দা। কর্মসূত্রে তিনি কলকাতায় থাকতেন।




