State

দক্ষিণ ২৪ পরগনায় একইদিনে মমতা-শাহের জোর টক্কর

0
(0)

খবর লাইভ : দক্ষিণ ২৪ পরগনায় এবার একই দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া সভা। মমতা-শাহের মুখোমুখি জোর টক্কর। আগামিকাল একদিকে যেমন সভা করবেন অমিত শাহ, তখন পৈলানে বুথ কর্মীদের চাঙ্গা করতে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে এই দক্ষিণ ২৪ পরগনায় একাধিক সভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তৃণমূল নেত্রীর সঙ্গে সভায় হাজির থাকবেন অভিষেক।
এর আগে এই দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তখন নাড্ডার কনভয়ে হামলার ঘটনাও ঘটে। এবার খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন এই দক্ষিণ ২৪ পরগনার মাটিতে। দক্ষিণ ২৪ পরগনার মাটিতে দাঁড়িয়ে পরিবর্তন যাত্রার সূচনা করবেন তিনি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *