Special News Special Reports State

বিডিও-কে হুমকি! হিরণকে শোকজ নির্বাচন কমিশনের

0
(0)

খবর লাইভ : নির্বাচনী বিধি ভেঙে সরকারি আধিকারিককে হুমকি ও সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়ার প্ররোচনা দেওয়ায় অভিযুক্ত এবার বিজেপির আরও এক তারকা প্রার্থী হিরণ। ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনের অভিযোগ দায়ের করা হয়। এরপরই বুধবার প্রার্থীকে শোকজ নোটিশ দেয় কমিশন।

একটি ভিডিও-তে দেখা যায় ডেবরার বিডিও প্রিয়ব্রত রাঢ়ির ঘরে বসে হুমকি দিচ্ছেন বিজেপি প্রার্থী হিরণ। সিনেমায় যেভাবে সচরাসচর দেখা যায়, অভিনেতা প্রার্থী সেই অভ্যাস ভুলতে না পেরেই এলাকার মানুষকে বার্তা দিচ্ছেন পুলিশকে ঢুকতে না দেওয়ার। এমনকি এলাকায় প্রশাসনিক আধিকারিক বিডিও, এসডিও-দেরও এলাকায় ঢুকতে দিতে উপদেশ দিচ্ছেন তিনি। সেই সঙ্গে তাঁকে বলতে শোনা যায়, “জেতার পরে কীভাবে টাইট দিতে হয়”, তাও দেখে নেওয়ার বার্তা দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ বিজেপি শাসিত রাজ্যে বাংলার পুলিশেই আস্থা নির্বাচন কমিশনের

এরপরই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। অভিযোগ পেয়ে প্রার্থী হিরণকে শোকজ করে কমিশন। প্রার্থীর উত্তরের পরে পরবর্তী পদক্ষেপ নেবে কমিশন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *