State

ত্রিমুখী লড়াই হবে বাংলায়, কংগ্রেসের সঙ্গে আসন রফা চূড়ান্ত করে জানালেন বাম চেয়ারম্যান, সিদ্দিকীর দলের জন্য খোলা সমঝোতার পথ

0
(0)

খবর লাইভ : আসন-জট কাটল অবশেষে! ত্রিমুখী লড়াই হবে বাংলায়। মঙ্গলবার আসন সমঝোতা চূড়ান্ত করে যৌথ সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। একইসঙ্গে আব্বাস সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গেও সমঝোতার পথ খোলা রাখলেন তাঁরা।
জানা গিয়েছে, এর আগে কয়েক দফা বৈঠকে বাম ও কংগ্রেস নেতৃত্ব ২৩০ আসনে আসন রফা করেছিল। এদিন তা চূড়ান্ত করে। বাকি ছিল আরও ৬৪টি আসন। এদিন তা নিয়ে আলোচনা হয়। তবে আব্বাস সিদ্দিকীকে সদর্থক বার্তা দিতে এখনই ওই আসনের হিসেব দেওয়া হয়নি। তবে এদিন বিকেলে যৌথ সাংবাদিক বৈঠকে আসন রফা সম্পূর্ণ হওয়া এবং জোট চূড়ান্ত হওয়ার কথা ঘোষণা করে বিমান বসু বলেন, ‘বাম, শরিক দল, জাতীয় কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মধ্যে সামগ্রিক বোঝাপড়ার ভিত্তিতে বিধানসভার নির্বাচনে আমরা লড়াই করব।’ একইভাবে অধীর বলেন, ‘আসন সমঝোতা নিষ্পত্তি হয়েছে। কে কত আসন পেলাম, তা এখনই বলব না। তার একটাই কারণ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট-এর সামনে আসা। যা নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করেছে। তাদের জন্য আমাদের কিছুটা জায়গা ছেড়ে রাখতে হচ্ছে।’ আগামিকাল আইএসএফ-এর সঙ্গে বাম ও প্রদেশ কংগ্রেস নেতৃত্বের বৈঠক হবে এবং আসন রফা চূড়ান্ত হতে পারে বলে খবর।
উল্লেখ্য, জোট করতে চেয়ে আইএসএফ নেতৃত্ব প্রথমে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও পরে প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে চিঠি দেন। আব্বাসের সঙ্গে কথা হয় আব্দুল মান্নানেরও। সম্প্রতি বাম ও প্রদেশ নেতৃত্বর বৈঠকে ঠিক হয়, আইএসএফ-কে নিয়ে জোট করা যেতে পারে, আব্বাসকে নিয়ে বৈঠক করা প্রয়োজন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *