Special News Special Reports State

আশ্বস্ত করে নির্দেশ নির্বাচন কমিশনের, নথি না থাকলেও একতরফাভাবে বাদ নয় যৌনকর্মী- আদিবাসী- আশ্রমিকদের নাম

0
(0)

খবর লাইভ : ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।

শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।

যৌনকর্মী, বিশেষ আদিবাসী গোষ্ঠী, আশ্রমের বাসিন্দা এবং এই রকম পরিস্থিতিতে থাকা অন্যান্য ‘দুর্বল ও প্রান্তিক’ মানুষদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না বলে নির্দেশ দিল নির্বাচন কমিশন।কমিশন জানিয়েছে, বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার মূল লক্ষ্য হল কোনও যোগ্য নাগরিক যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হন এবং কোনও অযোগ্য ব্যক্তি যেন ভোটার তালিকায় না থাকেন।
কমিশন সূত্রের খবর, এমন পরিস্থিতিতে শুধুমাত্র নথির অভাবে তাঁদের ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। কিন্তু এই সব মানুষদের কাগজ না থাকলেও, সরাসরি ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। কমিশন জানিয়েছে, যদি কোনও যোগ্য ব্যক্তি বৈধ বা বাস্তব কারণে প্রয়োজনীয় নথি দেখাতে না পারেন, তবে তাঁর নাম সঙ্গে সঙ্গে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *