National

মহার্ঘ জ্বালানি! প্রতি লিটার পেট্রোলের দাম ছাড়াল ৯০ টাকা

0
(0)

খবর লাইভ : প্রতিদিনই মহার্ঘ হচ্ছে জ্বালানি। রবিবার সব রেকর্ড ভেঙে একেবারে ৯০-এর ঘরে ঢুকে পড়ল পেট্রোলের দাম। আর ডিজেল ৮০-র কোটা ছাড়িয়েছে। যা মধ্যবিত্তের নাভিঃশ্বাস ওঠার জোগাড়!
এদিন কলকাতায় লিটার পিছু পেট্রোলের দাম বাড়ল ২৮ পয়সা। ফলে শহরে প্রতি লিটার পেট্রোলের দাম দাঁড়াল ৯০.০১ টাকা। অন্যদিকে, লিটার পিছু ডিজেলের দাম বেড়েছে ৩২ পয়সা। ফলে এদিন কলকাতায় ডিজেলের দাম পৌঁছল ৮২.৬৫ টাকায়।
কলকাতার তুলনায় দিল্লিতে অবশ্য জ্বালানির দাম কিছুটা কমানো। প্রতি লিটার পেট্রোলের দাম ৮৮.৭৪ টাকা এবং ডিজেল ৭৯ টাকা। বাণিজ্যনগরী মুম্বইতে আবার কলকাতার তুলনায় ঊর্ধ্বমুখী জ্বালানি। সেখানে লিটার পিছু পেট্রোলের দাম ৯৫ টাকার বেশি এবং ডিজেলের দাম ৮৬.০৮ টাকা। চেন্নাইতে ৯১ টাকা লিটার পেট্রোলের দাম।
জানা গিয়েছে, বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম বেড়েছে, তাই ভারতেও হু হু করে বাড়ছে পেট্রোল, ডিজেলের দাম। বাজেটে জ্বালানির উপরে কৃষি পরিকাঠামো ও উন্নয়ন সেস বসানোয়  একপক্ষ জানিয়েছিল, পেট্রোলের দাম কমতে পারে। আবার কেউ কেউ বলেছিল নতুন সিদ্ধান্তে দাম বাড়বে। দ্বিতীয় ধারণাই সত্যি হল বলে মনে হচ্ছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *