National

দেড় বছর পর ৪জি ইন্টারনেট পরিষেবা ফিরল জম্মু ও কাশ্মীরে

0
(0)

খবর লাইভ : দেড় বছর পর ৪জি ইন্টারনেট পরিষেবা ফিরল জম্মু ও কাশ্মীরে। ভূস্বর্গে সংবিধানের ৩৭০ ধারা তুলে নেওয়ার পর কেন্দ্রীয় সরকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়। এরপর দীর্ঘদিন উচ্চগতির ইন্টারনেট পরিষেবা চালু হয়নি। সম্প্রতি জম্মু ও কাশ্মীরের প্রিন্সিপাল সেক্রেটারি রোহিত কানশাল জম্মু ও কাশ্মীরে ইন্টারনেট পরিষেবা চালু হওয়ার কথা জানান। ট্যুইটে তিনি লেখেন, ‘৪জি মুবারক! ২০১৯ এর পর কাশ্মীরে প্রথমবার ৪জি মোবাইল ডেটা চালু হবে।’ উল্লেখ্য, ২০১৯ সালের ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীরে ৪জি ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। এরপর সুপ্রিম কোর্ট অবশ্য সব জরুরি পরিষেবা চালু করার কথা বলে। কিন্তু তবুও পরিষেবা চালু হয়নি। গত বছর ২জি ইন্টারনেট পরিষেবা চালু হয়েছিল। যদিও সেই সময়ও চেনাব ভ্যালি এলাকায় ইন্টারনেট পরিষেবা চালু হয়নি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *