National

জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা ফিরিয়ে দেওয়ার আশ্বাসের পরদিনই ফের গৃহবন্দি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীরা

0
(0)

খবর লাইভ : জম্মু-কাশ্মীরকে বিশেষ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার আশ্বাসের পরদিনই ফের গৃহবন্দি হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতি।
রবিবার ওমর আবদুল্লাহ নিজেই ট্যুইট করে তাঁকে গৃহবন্দি করার কথা জানিয়েছেন। তবে তিনি একা নন, তাঁর পরিবারকেও নজরবন্দি করা হয়েছে বলেও অভিযোগ করেছেন ন্যাশনাল কনফারেন্স নেতা। ট্যুইটে ওমর লিখেছেন, ‘আমাকে ও আমার বাবা, বোন ও তাঁর বাচ্চাদের গৃহবন্দি করে রাখা হয়েছে।’ কেবল মৌখিক দাবি নয়, তাঁর বাড়ির বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছেন ওমর। সেই ছবিতে দেখা যাচ্ছে গুপকার এলাকায় আবদুল্লাহদের বাড়ির গেটে মোতায়েন রয়েছে পুলিশ। একই অভিযোগ মেহবুবা মুফতিরও। তাঁদের অভিযোগের তির কেন্দ্রর দিকে।
যদিও অভিযোগ অস্বীকার করেছে শ্রীনগর পুলিশ। তাদের দাবি, পুলওয়ামায় জঙ্গি হামলার দু’বছর পূরণের দিনে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে ভিআইপিদের সুরক্ষার ক্ষেত্রে। সেই কারণেই নিরাপত্তার কড়াকড়ি করা হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *