National Special News Special Reports

জ্ঞানবাপী মসজিদ মামলার বড় সিদ্ধান্ত নিয়েছে বারাণসী জেলা আদালত

0
(0)

খবর লাইভ : জ্ঞানবাপী মসজিদ মামলার বড় সিদ্ধান্ত নিয়েছে বারাণসী জেলা আদালত। মঙ্গলবার আদালতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী ২৬ মে মসজিদের রক্ষণাবেক্ষণের বিষয়ে শুনানি হবে। যার অর্থ আগেই মুসলিম পক্ষের দায়ের করা মামলার শুনানি হবে আদালতে। জেলা জজ একে বিশ্বেসের এদিন জানিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি জ্ঞানহাপী মসজিদ মামলা শুনবেন।

আরও পড়ুনঃ শ্রীলঙ্কায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সামরিক বাহিনীকে নির্দেশ প্রধানমন্ত্রী রানিল বিক্রামাসিংহের

জ্ঞানবাপী মসজিদ মামলার শুনানি ফের শুরু হচ্ছে বারাণসী জেলা আদালতে। বৃহস্পতিবার দুপুর ২টোয় জেলার মুখ্য বিচারবিভাগীর ম্যাজিস্ট্রেট এ কে বিশ্বেসের এজলাসে শোনা হবে আবেদনকারী পাঁচ হিন্দু মহিলা ভক্তের তরফে জ্ঞানবাপী চত্বরের ‘মা শৃঙ্গার গৌরীস্থল’-এ পূজার্চনার জন্য আবেদনের পক্ষে যুক্তি।

এর আগে গত ৪ জুলাই মুসলিম পক্ষের তরফে ৫১ দফা যুক্তি শুনেছিল আদালত। ‘অঞ্জুমান ইন্তেজামিয়া (জ্ঞানবাপী) মসজিদ কমিটি’র আইনজীবী অভয় নাথ আদালতকে জানিয়েছিলেন, ব্রিটিশ জমানাতেও জ্ঞানবাপীর জমিতে মন্দির গড়ার দাবি উঠেছিল। ১৯৩৬ সালে বারাণসীর আদালতে সেই আবেদন জানানো হলেও জ্ঞানবাপীতে নমাজের অধিকার বজায় থাকে ১৯৩৭ সালের রায়ে। ১৯৪২-এ ইলাহাবাদ হাই কোর্টও সেই রায় বহাল রেখেছিল। পাশাপাশি মসজিদ কমিটির যুক্তি, এখন আদালতে দাবি উঠেছে, বারাণসীর জ্ঞানবাপী মসজিদের জমি কোনও দিনই ওয়াকফ সম্পত্তি ছিল না। কিন্তু বছর খানেক আগে কাশী বিশ্বনাথ ধাম করিডর তৈরির জন্য মন্দির ট্রাস্ট মসজিদের সামনের জমি পেতে উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের সঙ্গেই চুক্তি করেছিল।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *