State

১৮ ফেব্রুয়ারি রাজ্যে আসছেন মোদি-শাহ

0
(0)

খবর লাইভ : ফের রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তবে এবার আলাদাভাবে নয়, আগামী ১৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী- দুজনের একসঙ্গে রাজ্য সফরে আসার কথা রয়েছে।
তবে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী- দুজনের একসঙ্গে রাজ্য সফরে এলেও কর্মসূচি পৃথক। প্রধানমন্ত্রী আসবেন সরকারি অনুষ্ঠানে অংশ নিতে। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে। তবে উপলক্ষ্য পৃথক হলেও বিজেপির শীর্ষ স্তরের এই দুই হেভিওয়েট নেতার একসঙ্গে বঙ্গ সফর রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
জানা গিয়েছে, ১৮ ফেব্রুয়ারি নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে, কলকাতা জোনের রথযাত্রার সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই রথযাত্রা শুরু হবে দক্ষিণ ২৪ পরগনার সাগর থেকে। তবে আনুষ্ঠানিকভাবে সূচনা হবে কাকদ্বীপে। সেখানেই অমিত শাহের হাজির থাকার কথা।
প্রথম তিনটি রথযাত্রার সূচনা করে গিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। চলতি সপ্তাহেই রাজ্যে এসে কোচবিহার থেকে রথযাত্রার সূচনা করে গিয়েছেন শাহ। এবার ফের তিনি রাজ্যে আসছেন রথযাত্রার সূচনার জন্য।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *