games Special News Sports

কেএল রাহুলের শতরানের সৌজন্যে লর্ডসে সুবিধাজনক অবস্থায় ভারত

0
(0)

খবর লাইভ : কে এল রাহুলের শতরানের সৌজন্যে লর্ডসে দ্বিতীয় টেস্টে সুবিধাজনক অবস্থায় ভারত। প্রথম দিনের শেষে তিন উইকেটে ২৭৬ রান করেছে টিম ইন্ডিয়া। দশম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে লর্ডসে টেস্টে শতরান করলেন রাহুল। লর্ডসের ‘অনার বোর্ডে’ নাম উঠে গেল এই ভারতীয় ওপেনারের।

৬৯ বছর পর লর্ডসের মাটিতে কোনও ভারতীয় ওপেনিং জুটি ১০০ রান পার করল। আর ক্রিকেট প্রশাসক হিসেবে সৌরভ তা দেখলেন মাঠে বসে। প্রশাসক সৌরভকেও নিরাশ করেনি লর্ডস। এদিন ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘১৯৯৬ সালে খেলোয়াড় হিসেবে এসেছিলাম। পরে অধিনায়ক হিসেবে এসেছিলাম। বৃহস্পতিবার প্রশাসক হিসেবে এসে খেলাটা উপভোগ করলাম। সব সময়ই ভাল জায়গায় ছিল ভারত। এ যেন রাজকীয় ক্রিকেট।’

প্রথমদিনের শেষে রাহুল অপরাজিত আছেন ১২৭ রানে। এরআগে রোহিত শর্মা ৮৩ রান করে জেমস আন্ডারসনের বলে বোল্ড হন। চেতেশ্বর পূজারা ফের ব্যর্থ। বৃহস্পতিবার মাত্র ৯ রানে আউট হন তিনি। অধিনায়ক বিরাট কোহলি ভালো শুরু করলেও অলি রবিনসনের বলে স্লিপে ক্যাচ দিয়ে দিনের শেষে আউট হন। ১০৩ বলে ৪২ রান করে ফিরতে হয় ভারত অধিনায়ককে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *