State

বাম-কংগ্রেস জোটে সামিল হতে চেয়ে চিঠি আব্বাস সিদ্দিকির

0
(0)

খবর লাইভ : বাম-কংগ্রেস জোটে সামিল হতে চেয়ে চিঠি দিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রধান আব্বাস সিদ্দিকি। সূত্রের খবর, ৪০টি আসনে লড়তে চায় সিদ্দিকির দল।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারি নতুন দলের কথা ঘোষণা করেছিলেন আব্বাস। এর আগে আব্বাস সিদ্দিকির সঙ্গে বৈঠক করে যান মিমের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। এবারে ওয়াইসির দলও বাংলায় বিধানসভা ভোটে লড়তে আগ্রহী। তবে ওয়াইসির দলে সঙ্গে গোপনে আঁতাত রয়েছে বিজেপির, এই অভিযোগ অনেকদিন ধরেই করে আসছে কংগ্রেস। লোকসভার বিরোধী দল নেতা অধীর রঞ্জন চৌধুরী এই বিষয়ে আগেই সরব হয়েছেন। এই পরিস্থিতিতে আব্বাসের জোটে সামিল হওয়ার প্রস্তাব কী মেনে নেবে বাম ও কংগ্রেস, সেটাই এখন দেখার। এদিন আলিমুদ্দিনে বাম ও কংগ্রেসের মধ্যে বিধানসভা ভোটে আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সেখানে আব্বাস সিদ্দিকির জোটে সামিল হওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা হবে বলেই সূত্রের খবর।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *