State

প্রয়াত টেনিস কিংবদন্তী আখতার আলি, ট্যুইট করে শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

0
(0)

খবর লাইভ : প্রয়াত হলেন টেনিস কিংবদন্তী আখতার আলি। রবিবার ভোররাতে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই পার্কিনসন রোগে ভুগছিলেন আখতার আলি। আখতারের মৃত্যুতে শোকজ্ঞাপন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইটারে লেখেন, ‘আখতার আলির মৃত্যুতে শোকাহত। ‘আখতার স্যর’ বহু তারকা তৈরি করেছিলেন। আমি গর্বিত ২০১৫ সালে ক্রীড়া ক্ষেত্রে বাংলার সেরার পুরস্কার তাঁর হাতে তুলে দিতে পেরে।’ এই টেনিস লিজেন্ডকে শেষ শ্রদ্ধা জানাতে এদিন সকালে আখতারের বাড়িতে যান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।
উল্লেখ্য, ১৯৫৮ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত ডেভিস কাপে জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছিলেন আখতার আলি। ডেভিস কাপে ৯টি ম্যাচ জয়ের রেকর্ডও রয়েছে তাঁর ঝুলিতে। সিঙ্গলস এবং ডাবলস উভয় বিভাগেই স্বাচ্ছন্দ্য ছিলেন আখতার আলি। ২০০৮-এর ডেভিস কাপেও ভারতের অধিনায়কও ছিলেন তিনি। অবসর গ্রহণের পরও রমেশ কৃষ্ণন, লিয়েন্ডার পেজ, বিজয় অমৃতরাজ, সানিয়া মির্জাকে টেনিস সংক্রান্ত যাবতীয় পরামর্শ দেন আখতার আলি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *