Special News Special Reports State

অনুব্রতকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের

0
(0)

খবর লাইভ : সিবিআই হেফাজতের মেয়াদ শেষ, এবার বিচারবিভাগীয় হেফাজতে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ৷ বুধবার আসানসোলের বিশেষ সিবিআই আদালত (Asansol Special CBI Court) বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ এই তৃণমূল (Trinamool Congress) নেতাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে ৷

আরও পড়ুনঃ আস্থা ভোটের দিনই লালু ঘনিষ্ঠ নেতাদের বাড়িতে সিবিআই!

গত 11 অগস্ট বোলপুরে নিচুপট্টিতে অনুব্রতর বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে সিবিআই ৷ তার পর থেকে দু’ দফায় 14 দিনের জন্য তিনি সিবিআই হেফাজতে ছিলেন ৷ বুধবার ওই হেফাজতের মেয়াদ শেষ হয় ৷তাঁকে এদিন বেলা 12টা 50 মিনিট নাগাদ আসানসোল আদালতে পেশ করা হয় ৷ প্রায় ঘণ্টাখানেক সওয়াল জবাবের পর বিচারক অনুব্রতকে 14 দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠান ৷ আগামী 7 সেপ্টেম্বর আবার আদালতে পেশ করতে হবে ৷ আগে আসানসোল জেলে নিয়ে যাওয়া হয়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *