State

কলকাতার তাপমাত্রা ঊর্ধ্বগামী, এখনই বিদায় নিচ্ছে না শীত

0
(0)

খবর লাইভ : কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি ছাড়াল। তবে এখনই বিদায় নিচ্ছে না শীত। আগামী সপ্তাহের শুরুতে শীতের আরও একটা নতুন ইনিংস শুরু হবে। এমনই পূর্বাভাস হাওয়া অফিসের।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা উঠে যায় ১৫.২ ডিগ্রি সেলসিয়াসে। যদিও স্বাভাবিকের থেকে এখনও নীচে পারদ। আগামিকাল তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। তবে সোমবার থেকে তাপমাত্রা ফের নিম্নগামী হবে। আরও একটা নতুন ইনিংস শুরু করবে শীত।
অন্যদিকে, এদিন রাজ্যে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। কলকাতা, হাওড়া ছাড়া দুই ২৪ পরগনা, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার উত্তরবঙ্গে শিলাবৃষ্টি হতে পারে। উঁচু পাহাড়ি এলাকায় তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। সবমিলিয়ে, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেও জাঁকিয়ে শীত উপভোগ করবে রাজ্যবাসী।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *