খবর লাইভ : রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ। তাই এবার পূর্ণাঙ্গ বাজেট নয়, ভোট অন অ্যাকাউন্ট পেশ করবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে মুখ্যমন্ত্রী হিসাবে বাজেট পেশ করেছিলেন জ্যোতি বসু।
বিধানসভা ভোটের কথা মাথায় রেখে এবারের ভোট অন অ্যাকাউন্টে কিছু জনমুখী প্রকল্প ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। থাকতে পারে বেশ কিছু চমকও। নবান্ন সূত্রে খবর, অর্থমন্ত্রী নিজে রাজ্যপালের কাছে চিঠি দিয়ে বাজেট পেশ করার দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হল, এবারে রাজ্যপালের ভাষণ ছাড়াই হবে অধিবেশন। ১৯৬৩ সালের পর এই প্রথমবার বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে রাজ্যপালের ভাষণ ছাড়া।




