খবর লাইভ : যোগ্যদের তালিকা প্রকাশ করতে না পারলে, অযোগ্যদের চাকরি বাতিল করা হোক। তাহলেই চাল থেকে কাঁকর আলাদা করা যাবে। এবার SSC-কে ডেডলাইন বেঁধে দেওয়ার হুঁশিয়ারি দিলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, কিন্তু যোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি, তাতেই ধৈর্যের বাঁধ ভাঙে আন্দোলনকারীদের। রাত গড়াতেই বাড়ে আন্দোলনের উত্তাপ। এই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী বলেন, যারা যোগ্য বঞ্চিত শিক্ষক, সময়মতোই বেতন পাবেন। দ্রুত রিভিউ পিটিশন করবে রাজ্য সরকার। এই পরিপ্রেক্ষিতে কী জানালেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ?
তিনি জানান, সুপ্রিম কোর্টের যে অর্ডার, তার সঙ্গে এই যে যোগ্য-অযোগ্যদের তালিকাপ্রকাশের ডিমান্ডের কোনও বিরোধিতা নেই, সম্পর্কও নেই। এটা একটা স্বচ্ছতার দাবি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানালেন, ‘মানুষ যে কোনও কারণেই তুলতে পারে স্বচ্ছতার কারণে। স্কুলসার্ভিস কমিশনের অনেকদিন আগেই যোগ্য-অযোগ্যদের তালিকাপ্রকাশের দরকার ছিল। তাঁরা সেটা করেননি বলেই, আজ শিক্ষকরা দাবি করছেন। এর সঙ্গে সুপ্রিম কোর্টের অর্ডারের সম্পর্ক কী ? সুপ্রিম কোর্ট কি কোনও কারণে বলেছেন, যোগ্য-অযোগ্যের তালিকা প্রকাশ করা যাবে না ?




