State

এখনই খুলছে না কলেজ, ইউনিভার্সিটির দরজা

0
(0)

খবর লাইভ : নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য স্কুল খুললেও কলেজ, ইউনিভার্সিটির দরজা আপাতত বন্ধই থাকছে। বুধবার এমনটাই জানালেন উপাচার্য পরিষদের সম্পাদক দীপক কর।
জানা গিয়েছে, কলেজ, ইউনিভার্সিটি খোলার বিষয়ে এদিন উপাচার্য পরিষদের বৈঠক ছিল। ওই বৈঠকের পর পরিষদের সম্পাদক দীপক কর জানান, কোভিড পরিস্থিতি এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। তাই কলেজ, ইউনিভার্সিটি এখনই খোলা হবে না। পঠনপাঠন হবে অনলাইনেই। এমনকি আসন্ন সেমিস্টারগুলি অনলাইনেই হবে। তবে পিএইচডি-র পড়ুয়ারা প্রয়োজনে ল্যাব ব্যবহার করতে পারবেন। তবে তার জন্য আগে থেকে অনুমতি নিতে হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবারই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি থেকে খুলতে পারে রাজ্যের স্কুলগুলি। নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অভিভাবকদের অনুমোদন নিয়ে ক্লাস চালুর বিষয়ে ভাবনাচিন্তা করছে রাজ্য সরকার। স্কুল খুললে শুধু প্র্যাকটিক্যাল ক্লাস নয়, সব ক্লাসই হবে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *