Special News Special Reports State

কবি সুভাষ মেট্রো স্টেশন পুনর্নির্মাণ করা হবে, এক বছর বন্ধ থাকবে ব্লু লাইনের পরিষেবা 

0
(0)

খবর লাইভ : মেট্রোর উত্তর–দক্ষিণ ব্লু লাইনের টার্মিনাল স্টেশন ‘কবি সুভাষ’ (নিউ গড়িয়া) ভেঙে ফেলে পুনর্নির্মাণ করা হবে, এমন গুরুত্বপূর্ণ ঘোষণা করল মেট্রো রেলওয়ে। স্টেশনের প্ল্যাটফর্ম সাপোর্টিং পিলারে একাধিক ফাটল ধরা পড়ায় পুরো স্টেশনই এখন ব্যবহারের অযোগ্য। এই কারণে কমপক্ষে এক বছর পর্যন্ত ব্লু লাইনের পরিষেবা সীমিত থাকবে, এবং ট্রেন চলবে শুধুমাত্র শহিদ ক্ষুদিরাম থেকে উত্তর দিকের দক্ষিণেশ্বর পর্যন্ত ।

জানা গিয়েছে, কিছু নির্মাণ ত্রুটি এবং মাটির আলগা হয়ে যাওয়ার কারণে ফাটল দেখা দিয়েছে বলে মেট্রোর এক মুখপাত্র জানিয়েছেন। এখনও ক্ষতির পরিমাণ সম্পূর্ণভাবে নির্ণয় হয়নি, তবে জরুরি ভিত্তিতে স্টেশন অবিলম্বে হস্তান্তর করে মেরামতের পরিকল্পনা করা হচ্ছে । কবি সুভাষ স্টেশন ব্লু লাইন এবং নতুন অরেঞ্জ লাইন, দুই লাইনকে সংযুক্ত করে একটি ইন্টারচেঞ্জ হাবে রূপান্তরিত করে ।

অরেঞ্জ লাইন এর রুবি পর্যন্ত ৫.৪ কি.মি. অংশ ২০২৩ সালের ২৩ আগস্ট ট্রায়াল রান শেষে ২০২৪ সালের মার্চে চালু হয়, যা দেশের প্রবীণ মেট্রো নেটওয়ার্কে ইতিহাস সৃষ্টি করে।প্রথমবার দুই লাইন এক স্টেশনে সংযুক্ত হয়েছে।

মেট্রো সূত্রে জানানো হয়েছে, ব্লু লাইন ব্যবহারকারীরা শহিদ ক্ষুদিরাম পর্যন্ত যাত্রা করতে পারবেন। অবশিষ্ট রাস্তা বাতিল থাকবে। অরেঞ্জ লাইন চালু থাকলেও পুরো নেটওয়ার্কে  তার সংযুক্অত হবে না।

মেট্রো কর্তৃপক্ষ দ্রুত স্টেশন ডিজাইন ও মেরামতের পরিকল্পনা চূড়ান্ত করবেন। দাবি, যাত্রীদের জন্য বিকল্প পরিবহণ ব্যবস্থা দিন ও ওয়ার্নিং বার্তা আগে থেকে প্রচার করতে হবে। মাটির অস্বাভাবিক চাপ বা অন্য কোনও ইঞ্জিনিয়ারিং ত্রুটি বিষয়গুলো তদন্তে অন্তর্ভুক্ত করতে হবে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *