National Special News Special Reports

কাশ্মীরের পুঞ্চে সেনার এনকাউন্টারে খতম আরও দুই জঙ্গি, লস্কর যোগের আশঙ্কা

0
(0)

খবর লাইভ : জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে আরও দুই জঙ্গির মৃত্যু হল। গত কয়েক দিনের মধ্যে এটি দ্বিতীয় বড় জঙ্গি দমন অভিযান। সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস বুধবার সকালে এক্স হ্যান্ডেলে জানায়, সন্দেহভাজন দুই ব্যক্তিকে লক্ষ্য করার পর শুরু হয় এনকাউন্টার, যেখানে দুই জঙ্গি নিহত হয়।

জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি নলিন প্রভাত নিশ্চিত করেছেন, ওই দু’জনের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ মিলেছে। সেনা এবং পুলিশের যৌথ অভিযানে ওই দুই জঙ্গিকে খতম করা হয়। প্রাথমিক তদন্তে অনুমান, নিহতরা লস্কর-ই-তৈবা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল।

এর আগে সোমবার, পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় জড়িত তিন জঙ্গিকে নিরাপত্তা বাহিনী নিকেশ করেছিল। গত ২২ এপ্রিলের সেই হামলায় প্রাণ হারান ২৬ জন নিরীহ মানুষ, যার জেরে ভারত-পাকিস্তান সম্পর্কেও উত্তেজনা দেখা দেয়। ওই ঘটনার পর থেকেই উপত্যকাজুড়ে নিরাপত্তা বাহিনী জঙ্গিদের খোঁজে তৎপর অভিযান চালাচ্ছে।

এনকাউন্টারে পরপর জঙ্গি খতমের ঘটনায় উপত্যকায় জোরদার নিরাপত্তা জারি হয়েছে। গোটা এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি, এবং সীমান্ত সংলগ্ন অঞ্চলগুলোতেও কড়া পর্যবেক্ষণ চালানো হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া

মঙ্গলবার লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, দেশের নিরাপত্তা রক্ষায় কোনও আপোষ করা হবে না। যারা নিরীহ মানুষের রক্ত ঝরায়, তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *