খবর লাইভ : মাঝরাতে আহত অবস্থায় উদ্ধার করা হল এক রূপান্তরকামী মহিলাকে। বাইপাসের ধারের ওই হোটেল রাত সাড়ে ১২টা নাগাদ সেখান থেকে পুলিশে খবর যায়।গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে কলকাতায় বাইপাসের ধারের ওই হোটেলে তাঁর স্বামী আদিল শেখ এবং এক বন্ধু ‘টাইগার’-এর সঙ্গে থাকছিলেন তিনি। আদিল গুজরাটের বাসিন্দা এবং পেশায় ব্যবসায়ী। টাইগার থাকেন কাশ্মীরে। পুলিশকে ওই মহিলা জানিয়েছেন, তাঁর স্বামী এবং ‘বন্ধু’র হাতেই শারীরিক নিগ্রহের শিকার হয়েছেন তিনি।যদিও পুলিশ ওই রূপান্তরকামী মহিলার পরিচয়পত্র যাচাই করলে দেখা যায়, তাঁর ভারতে থাকার সরকারি সমস্ত নথিপত্রই ভুয়ো।




