games Special News Special Reports

আইসিসি টি-টোয়েন্টি ব্যাটার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে, ইতিহাস গড়লেন অভিষেক শর্মা

0
(0)

খবর লাইভ : ভারতীয় ক্রিকেট দলের দাপট এখন শুধুমাত্র অভিজ্ঞ খেলোয়াড়দের উপর নির্ভরশীল নয়, রিজার্ভ বেঞ্চের প্রতিভার ঝলকও প্রতিপক্ষকে নাস্তানাবুদ করতে যথেষ্ট। এমনই এক উদাহরণ হয়ে উঠেছেন ২৪ বছর বয়সি অভিষেক শর্মা। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রতিভার ছাপ রেখে এবার আইসিসি টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে এলেন এই পাঞ্জাবি তরুণ।

বহু বছর ধরে ভারতীয় ব্যাটারদের মধ্যে এই তালিকার শীর্ষস্থান দখল করে ছিলেন বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদব। এবার সেই তালিকায় যোগ হল নতুন নাম অভিষেক শর্মা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর পর থেকে একটানা এক বছর এই তালিকার শীর্ষে ছিলেন অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরে না খেলায় র‍্যাঙ্কিংয়ে কিছুটা পিছিয়ে পড়েন তিনি। সেই সুযোগেই প্রথম স্থান দখল করেন অভিষেক, বর্তমানে যার রেটিং পয়েন্ট ৮২৯। হেড রয়েছেন দ্বিতীয় স্থানে, ৮১৪ পয়েন্ট নিয়ে।

শীর্ষ দশে আরও দু’জন ভারতীয় রয়েছেন।তৃতীয় স্থানে তিলক বর্মা এবং ষষ্ঠ স্থানে রয়েছেন সূর্যকুমার যাদব।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ছন্দে ছিলেন অভিষেক। করেছেন একটি শতরান ও দুটি অর্ধশতরান। বিশেষ করে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে ৫৪ বলে ১৩৫ রানের বিস্ফোরক ইনিংসটি তাঁকে আলাদা উচ্চতায় নিয়ে গিয়েছে। এটি ভারতীয় ক্রিকেটারের করা সর্বোচ্চ টি-টোয়েন্টি স্কোর হিসেবেও রেকর্ড বুকে জায়গা করে নিয়েছে।

ভারতের ক্রিকেট দলে তরুণদের উত্থান এখন শুধু ভবিষ্যতের আশা নয়, বর্তমানের বাস্তবতা। অভিষেক শর্মার এই অর্জন তারই প্রমাণ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *