National Special News Special Reports

পহেলগাঁও হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা: প্রতিরক্ষা সচিবের সঙ্গে বৈঠকে মোদি 

0
(0)

খবর লাইভ : পহেলগাঁও হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। গত ১১ দিন ধরে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানি সেনার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ উঠেছে, যার জবাবে ভারতীয় সেনাও পাল্টা গুলি চালিয়েছে। রবিবার রাতেও সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটেছে।

এই পরিস্থিতিতে সোমবার দুপুরে নয়াদিল্লিতে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংয়ের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে সীমান্ত পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং সামরিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রবিবার দিল্লিতে এক অনুষ্ঠানে বলেন, “যাঁরা আমাদের দিকে চোখ তুলে তাকাচ্ছে, তাদের সমুচিত জবাব দেওয়া আমাদের কর্তব্যের মধ্যে পড়ে।”

পহেলগাঁও হামলায় ২২ এপ্রিল ২৬ জনের মৃত্যু হয়, যাদের মধ্যে ২৫ জন পর্যটক। ভারতের অভিযোগ, হামলায় পাকিস্তানি মদত রয়েছে, যদিও পাকিস্তান তা অস্বীকার করেছে। হামলার পর থেকে ১২ দিন পেরিয়ে গেলেও জঙ্গিদের খোঁজ মেলেনি। কাশ্মীর উপত্যকা জুড়ে তাদের খোঁজ চলছে।

এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে পাকিস্তানও প্রতিক্রিয়া জানিয়েছে। পাকিস্তানের পার্লামেন্টে বিশেষ অধিবেশন ডাকা হয়েছে এবং রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভারতের বিরুদ্ধে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *