খবর লাইভ : থাইল্যান্ডের পুলিশ গত ১৫ জুলাই গ্রেফতার করেছে উইলাওয়ান এমসাওয়াত নামের এক মহিলাকে। অভিযোগ, তিনি বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তুলেছেন, পরবর্তীতে সেই মুহূর্তের ছবি–ভিডিও রেকর্ডিং করে তাদের ব্ল্যাকমেইল করে বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন ।
তদন্তে জানা গিয়েছে, উইলাওয়ান বা মিস গলফ অন্তরঙ্গ মুহূর্তের ছবি-ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেইল করতেন। অভিযোগ, ওভারর ৯ জন ভিক্ষুর মধুকট সাজিয়ে প্রায় ১০৩ কোটি টাকা (ভারতীয় মুদ্রায়) হাতিয়ে নিয়েছেন ।
পুলিশের হাতে ধরা পড়ার সময় তার ন্যন্থাবুরির ‘বিলাসবহুল’ বাড়ি থেকে ৫টি ফোন উদ্ধার করা হয়, যাতে বিপুল সংখ্যক ছবি ও ভিডিও ছিল ।মামলায় উল্লেখ করা হয়েছে, টাকা আদায়, অর্থ পাচার ও চুরি নিয়ে অভিযোগের কথা।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই ভিক্ষুদের অভ্যন্তরে ঝড় উঠেছে। থাইল্যান্ডে ব্রহ্মচর্য পালনে দৃঢ় বিশ্বাসী এইসব ভিক্ষুরা। এতে বিপাকে পড়েছে খোদ বৌদ্ধ সম্প্রদায়ের সম্মান। ইতিমধ্যে ৬ জন সিনিয়র ভিক্ষুকে লঙ্ঘনকারী হিসেবে নির্বাসিত করা হয়েছে এবং অন্তত ২ জন এখনও নিখোঁজ আছে বলে জানা গিয়েছে ।
গ্রেফতারের পর থাইল্যান্ড পুলিশ ঘোষণা করেছে, দেশের প্রায় ৩ লক্ষ ভিক্ষুর রেকর্ড বিশদভাবে যাচাইয়ের উদ্যোগ নেওয়া হবে। আজীবন ব্রহ্মচর্য পালনের প্রতিশ্রুতিবদ্ধ ভিক্ষুরা তাইল্যান্ডের জনসাধারণের কাছে সম্ভ্রমের পাত্র। স্বভাবতই এই যৌন কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পরই জনসমাজে আলোড়ন তৈরি হয়েছে।




