games Special News Special Reports

জয়ের জন্য ভারতের পাখির চোখ ৭ উইকেট

0
(0)

খবর লাইভ : ভারতের দেওয়া ৬০৮ রানের জয়ের লক্ষমাত্রার সামনে কিছুটা হলেও দিশেহারা ইংল্যান্ডের ব্যাটিং। চতুর্থ দিনের খেলা শেষে ইংল্যান্ডের স্কোর ৭২/৩। অর্থাৎ পঞ্চম দিনে ভারতের লক্ষ থাকবে ৭ উইকেট। এদিন ব্যাট করতে নেমে সিরাজের বলে শুন্য রানে আউট হয়ে যান ইংরেজ ওপেনার ক্রলি। এরপর আঘাত হানেন আকশদীপ। দ্রুত রান করার চেষ্টায় থাকা ডাকেটকে ২৫ রানের মাথায় আউট করেন তিনি। আর এই আঘাত পুরোপুরি কাটিয়ে না উঠতেই আবার আঘাত আকশদীপের। তবে এবার নিশানায় অভিজ্ঞ জো রুট। মাত্র ৬ রানেই তাঁকে প্যাভিলিয়নের পথে রওনা করিয়ে দেন আকাশদীপ।

তবে ভারত এদিন আরও আগে ইনিংস ডিক্লেয়ার করে দিতে পারত বলেও মনে করছেন অনেকে। তাতে প্রতিপক্ষের সব উইকেট তুলে নেওয়ার বাড়তি সুযোগ থাকত বোলারদের কাছে। তবে আবহাওয়ার ভ্রুকুটি কাটিয়ে পঞ্চমদিনে যদি সারাদিন খেলা হয় তবে ইংল্যান্ডের ৭ উইকেট তুলে ভারতকে কাঙ্খিত জয় এনে দিতেই পারেন ভারতীয় বোলারেরা, এমনটাই মত বহু ক্রিকেট অনুরাগীর।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *