National Special News Special Reports

দেশের জ্বালানি চাহিদাই অগ্রাধিকার, ন্যাটো প্রধানের নিষেধাজ্ঞার হুমকির কড়া জবাব দিল ভারত

0
(0)

এই সপ্তাহের শুরুতেই, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রাশিয়ার থেকে তেল কেনা দেশগুলিকে সতর্ক করে বলেছিলেন যে, যদি মস্কো ৫০ দিনের মধ্যে ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি করতে ব্যর্থ হয়, তবে এই দেশগুলি ১০০ শতাংশ পর্যন্ত সেকেন্ডারি ট্যারিফের মুখোমুখি হতে হতে পারে।

বুধবার, ন্যাটো মহাসচিব মার্ক রুটে(Mark Rutte) ব্রাজিল, চিন এবং ভারতকে সরাসরি সতর্ক করে জানান যে, তারা যদি রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যায়, তবে তাদের গুরুতর অর্থনৈতিক শাস্তির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। মার্কিন সেনেটরদের সঙ্গে বৈঠকের পরই এমন মন্তব্য করেন রুটে।

রুটে বলেন, যদি আপনি চিনের প্রেসিডেন্ট, ভারতের প্রধানমন্ত্রী অথবা ব্রাজিলের প্রেসিডেন্ট হন এবং আপনি রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যান ও তাদের তেল ও গ্যাস কেনেন, তাহলে জেনে রাখুন, যদি মস্কোর লোকটি(পুতিন) শান্তি আলোচনাকে গুরুত্ব সহকারে না নেয়, আমি ১০০ শতাংশ সেকেন্ডারি স্যাংশন আরোপ করব।

রুটে এই তিন দেশের নেতাদের পুতিনকে সরাসরি শান্তি আলোচনায় প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানানোর কথাও বলেন। তিনি বলেন, “অনুগ্রহ করে ভ্লাদিমির পুতিনকে ফোন করুন এবং তাঁকে বলুন যে তাঁকে শান্তি আলোচনার বিষয়ে গুরুত্ব সহকারে ভাবতে হবে কারণ অন্যথায় এটি ব্রাজিল, ভারত এবং চিনের ওপর মারাত্মকভাবে প্রভাব ফেলবে।”

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *